নিউইয়র্কের ব্রঙ্কসে গোলাগুলি: একজন নিহত এবং একজন আহত (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/386221862865748
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং আরেকজন আহত হয়েছেন। ৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নপোর্ট রোড এবং বেনেডিক্ট এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। এই গোলাগুলির ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ইউনিয়নপোর্ট রোর্ড এবং বেনেডিক্ট এভিনিউর পার্কচেস্টার ফিউনারাল হোমসের সামনে অজ্ঞাতনামা বন্দুকধারী একটি চেভি ইকুইনক্স থেকে গুলি ছোড়লে দুজন গুলিবিদ্ধ হন। একজন বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আরেকজনকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ টেপ দিয়ে গোলাগুলি সংঘটিত এলাকাটি বন্ধ করে দেয়। ইউনিয়নপোর্ট রোডের পার্কচেস্টার ফিউনারাল হোমস এবং অর্টিজ ফিউনারাল হোমসের মাঝখানের রাস্তাটি পুলিশ ঘিরে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা গুলির শব্দ শুনেছেন এবং মানুষ দৌড়ে যেতে দেখেছেন। ওই সময় অর্টিজ ফিউনারেল হোমে একটি শেষকৃতানুষ্ঠান চলছিলো। হঠাৎ গোলাগুলগুলির ঘটনায় সবার মাঝে আতংক ছড়িয়ে পড়ে। তারা দিকবিদিক ছুটাছোটি শুরু করে দেয়। কেউ কেউ আতংকে চীৎকার করতে থাকেন।
কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং তারা বন্দুকধারীর সন্ধানে রয়েছে। এ সংক্রান্ত কোন তথ্য থাকলে পুলিশকে কল করতে বলা হয়েছে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes