Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি পদপ্রার্থী মাসুদুল হক ছানু সহ ৫ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সমাবেশ: জালালাবাদ এসোসিয়েশনকে সিন্ডিকেটের কবল থেকে উদ্ধারের আহ্বান (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 155 বার

প্রকাশিত: June 1, 2022 | 12:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে নিরব রেস্টুরেন্ট পার্টি হলে গত ৩০ মে সোমবার রাতে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সভাপতি পদপ্রার্থী মাসুদুল হক ছানু সহ ৫ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনককে সিন্ডিকেটের কবল থেকে উদ্ধারের আহ্বান জানান হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত সমাবেশে স্বতন্ত্র সভাপতি পদপ্রার্থী মাসুদুল হক ছানু, সহ সভাপতি (সিলেট) পদপ্রার্থী শাহ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদপ্রার্থী মিসবা উদ্দিন আহমেদ এবং সাংগঠনিক ও সাদস্যিক পদপ্রার্থী শহীদুল হককে পরিচয় করিয়ে দেয়া হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন সভাপতি পদপ্রার্থী মাসুদুল হক ছানুর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মো. আব্দুর রাজ্জাক। কমিউনিটি এক্টিভিস্ট শ্যামল কান্তি চন্দের সভাপতিত্বে এবং সভাপতি পদপ্রার্থী মাসুদুল হক ছানুর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহ মো. সেলিমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মুহিদুল ইসলাম লোপা, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র সাবেক সভাপতি সোহান আহমেদ টুটুল, সাধারণ সম্পাদক মোঃ জাবেদ উদ্দিন, এস্টোরিয়া আল আমিন মসজিদের সাধারণ সম্পাদক কয়েছ আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র সাবেক সহ সভাপতি মির্জা মামুন রশিদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বতন্ত্র সভাপতি পদপ্রার্থী মাসুদুল হক ছানু, সহ সভাপতি (সিলেট) পদপ্রার্থী শাহ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদপ্রার্থী মিসবা উদ্দিন আহমেদ এবং সাংগঠনিক ও সাদস্যিক পদপ্রার্থী শহীদুল হক রাসেল, সিলেট সদর সমিতি ইউএসএ’র সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট অহিদুর রহমান কয়েছ, কাওছার এ মারুফ, জহুরুল ইসলাম, শেখ অলি আহমেদ প্রমুখ।
সভাপতি পদপ্রার্থী মাসুদুল হক ছানু তার প্রতিদ্বন্দ্বি সভাপতি প্রার্থী বদরুল খানের জালালাবাদ এসোসিয়েশনে ৬ বছরের দায়িত্বকালীন আর্থিক অনিয়ম সহ নানা অভিযোগ তুলে ধরেন। তিনি নির্বাচিত হলে এসব বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
সমাবেশে বক্তারা বলেন, এই সময়ে জালালাবাদ এসোসিয়েশনকে নেতৃত্ব দিতে প্রস্তুত নিষ্ঠাবান, সৎ ও যোগ্য স্বতন্ত্র সভাপতি পদপ্রার্থী মাসুদুল হক ছানু, সহ সভাপতি (সিলেট) পদপ্রার্থী শাহ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদপ্রার্থী মিসবা উদ্দিন আহমেদ এবং সাংগঠনিক ও সাদস্যিক পদপ্রার্থী শহীদুল হক। জালালাবাদ এসোসিয়েশনকে গণ মানুষের সংগঠনে পরিণত করতে এদের বিকল্প নেই। বক্তারা বলেন, নির্বাচনকে ঘিরে প্রতিটি নির্বাচনী এলাকায় সভাপতি পদপ্রার্থী মাসুদুল হক ছানু সহ ৫ স্বতন্ত্র প্রার্থীর গণজোয়ার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ