Saturday, 31 October 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে টাঙ্গাইল শাড়ী ঘরের ২য় শাখার গ্র্যান্ড ওপেনিং

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: February 24, 2018 | 11:53 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2099662703384851/

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে ব্রঙ্কসে বাঙালি মালিকানাধীন টাঙ্গাইল শাড়ী ঘরের ২য় শাখার গ্র্যান্ড ওপেনিং হয়েছে গত ২৪ ফেব্রুয়ারী শনিবার। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ২১৫০ এ স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২য় শাখার যাত্রা শুরু হয় এদিন সন্ধ্যায়। মিলাদ-মাহফিল ও দোয়া-মুনাজাতের মাধ্যমে উদ্বোধন হয় নতুন এ শাখার। প্রতিষ্ঠানটির শুভ কামনা করে মিলাদ-মাহফিল পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। এসময় স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল শাড়ী ঘরের প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদ ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন।
দোয়া-মুনাজাতে প্রতিষ্ঠানটির সফলতাহ, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
এসময় টাঙ্গাইল শাড়ী ঘরের অন্যতম স্বত্ত্বাধিকারী মো. শহিদুল ইসলাম, আবদুল্লাহ হিল বাকী ও মুশফিক সালেহীন অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা নতুন ব্যবসা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন। সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন মালিক পক্ষ।টাঙ্গাইল শাড়ী ঘরের অন্যতম স্বত্ত্বাধিকারী মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, তাদের এখানে ছেলেদের পাঞ্জাবীসহ মেয়েদের সকল ধরণের পোষাক-পরিচ্ছদ রয়েছে। উদ্বোধন উপলক্ষে বিশেষ সেল দেয়া হয়েছে। নতুন প্রজন্মের জন্যও রয়েছে আধুনিক রুচিসম্মত নানা পোষাক। তিনি বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, কমিউনিটিকে সেবা দেয়ার লক্ষেই তাদের এ প্রয়াস। গ্রাহকদের সুবিধার্থে সপ্তাহের ৭ দিনই খোলা থাকবে স্টোরটি। এ সংক্রান্ত বিষয়ে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন শহিদুল। ফোন: ৩৪৭-৪৪৬-৯৫৭৫।
উল্লেখ্য, ব্রঙ্কসের ১২১৭ হোয়াইট প্ল্যান রোডে টাঙ্গাইল শাড়ী ঘরের আরেকটি শাখা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ