নিউইয়র্কের ব্রঙ্কসে তারাবীর নামাজে যাওয়ার সময় বাংলাদেশী মুসুল্লি সন্ত্রাসী হামলার শিকার
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে তারাবীর নামাজে যাওয়ার সময় একজন বাংলাদেশী মুসুল্লি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে দশটায় ব্রঙ্কসের ম্যাগ্রো এভিনিউর একটি মসজিদে তারাবীর নামাজে যাওয়ার সময় আতিক আশরাফ (৩১) নামে ওই বাংলাদেশী মুসুল্লিকে বেধড়ক পিটিয়েছে কয়েকজন কৃষ্ণাঙ্গ যুবক। তারা তার সাথে থাকা ওয়ালেট বা অন্য কিছুই নেয়নি। এটাকে সবাই হেইট ক্রাইম বলে ধারনা করছেন। আতিক আশরাফের বাড়ি সিলেট জেলার বালাগঞ্জে। তিনি পার্কচেস্টার এলাকায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আতিক আশরাফ ব্রঙ্কসের পার্কচেস্টার ম্যাগ্রো এভিনিউর শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদে তারাবীর নামাজে যাওয়ার সময় মসজিদটির অদূরে কয়েকজন কৃষ্ণাঙ্গ যুবক অকস্মাত তার ওপর হামলে পড়ে। যুবকরা তাকে বেধড়ক পিটিয়ে কিল ঘুষি মেরে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে চলে যায়। তার আত্মচিৎকারে লোকজন এগিয়ে এসে পুলিশে কল করে। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে তাকে এম্বুলেন্সে করে স্থানীয় জ্যাকবি হাসপাতালে নিয়ে যায়। দূর্ঘটনার সংবাদ পেয়ে বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনাকে নেতৃবৃন্দ হেইট ক্রাইম বলে ধারনা করছেন। এ ঘটনা পর বাংলাদেশী কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity