Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে নতুন টিউটোরিয়াল আহসান’স লার্নিং সেন্টারের বর্ণাঢ্য উদ্বোধন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 168 বার

প্রকাশিত: July 22, 2019 | 11:31 AM

https://www.facebook.com/USANewsNY/videos/1073980122991892/

https://www.facebook.com/USANewsNY/videos/364421510889485/

https://www.facebook.com/USANewsNY/videos/473098620115206/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় আহসান’স লার্নিং সেন্টার নামে ভিন্ন ধারার একটি টিউটোরিং সেন্টারের যাত্রা শুরু হয়েছে। নিউইয়র্কে ক্রমবর্ধমান বাঙালী কমিউনিটিতে আধুনিক কোচিং সেন্টারের চাহিদার প্রতি লক্ষ রেখে ভিন্ন ধারায় এ টিউটোরিং সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ব্রঙ্কসে ২১১৯ স্টারলিং এভিনিউর দ্বিতীয় তলায় মনোরম পরিবেশে গত ১৯ জুলাই শুক্রবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বাঙালী মালিকানাধীন এ প্রতিষ্ঠানটির।

আহসান’স লার্নিং সেন্টারে কিন্ডারগার্টেন থেকে টুয়েল্ভ গ্রেডে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রয়োজনীয় কোর্স। আহসান’স লার্নিং সেন্টারের ফাউন্ডার অ্যান্ড সিইও হচ্ছেন স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন এবং বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিনের ছোট ছেলে প্রফেসর আহসান উদ্দিন।

শুক্রবার বাদজুমা প্রথমে মিলাদ মাহফিল ও পরে ফিতা কেটে আহসান’স লার্নিং সেন্টারের উদ্বোধন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন এবং বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল মাওলানা একেএম আবদুন নূর এবং বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া। মুনাজাতে প্রতিষ্ঠানটির শুভ কামনা সহ কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তির জন্য দোয়া করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান রুবিন দিয়াজ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আহসান’স লার্নিং সেন্টারের ফাউন্ডার অ্যান্ড সিইও প্রফেসর আহসান উদ্দিন, অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ গিয়াস উদ্দিন, সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টিভির সিইও আবু তাহের, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ম্যানহাটান বাংলা কালচারাল স্কুলের সিইও ইকবাল আহমেদ মাহবুব প্রমুখ।

পরে প্রধান অতিথি কাউন্সিলম্যান রুবিন দিয়াজ প্রতিষ্ঠানটির কর্ণধার ও অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে আহসান’স লার্নিং সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় কাউন্সিলম্যান রুবিন দিয়াজ প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। অন্যান্য বক্তারা যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া ও বেড়ে ওঠা বাঙালী নতুন প্রজন্মের শিক্ষার ক্ষেত্রে আরো সফলতা আনতে আহসান’স লার্নিং সেন্টার জোরালো ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
আহসান’স লার্নিং সেন্টারের ফাউন্ডার অ্যান্ড সিইও প্রফেসর আহসান উদ্দিন মানসম্পন্ন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। কমিউনিটি সেবায় প্রতিষ্ঠানটি যেন ভূমিকা রাখতে পারে এজন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি। বাংলাদেশী কমিউনিটির বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে যোগ দেন।
আহসান’স লার্নিং সেন্টারের ফাউন্ডার অ্যান্ড সিইও প্রফেসর আহসান উদ্দিন ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, আহসান’স লার্নিং সেন্টার প্রতিষ্ঠার আগে তিনি মার্সি কলেজে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে একটি আধুনিক টিউটোরিয়াল গড়ে তোলার প্রয়াস চালাবেন তিনি। তার সহধর্মিনী ইনউড একাডেমি চ্যার্টার হাই স্কুলের টিচার মানসুরা মতিন সহ আমেরিকান পেশাধার শিক্ষকরা এখানে নিয়মিত পাঠ দান করবেন।
আহসান উদ্দিন বলেন, নিউইয়র্কে বাঙালী কমিউনিটি দিন দিন বড় হচ্ছে। এছাড়া কমিউনিটিতে আধুনিক কোচিং সেন্টারেরও চাহিদা রয়েছে। সে বিষয়টি মাথায় রেখেই সম্পূর্ণ পেশাদারিত্বে গড়ে তোলা হবে আহসান’স লার্নিং সেন্টার। শিক্ষিত, দক্ষ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে এটি হবে সম্পূর্ণ ভিন্ন ধারার একটি লার্নিং সেন্টার। প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের উন্নত শিক্ষা প্রসারের লক্ষ্যে গড়ে তোলা হবে প্রতিষ্ঠানটি। বাংলাদেশী কমিউনিটির শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে প্রস্তুতিমূলক শিক্ষা প্রদানে সম্পূর্ণ পেশাদারিত্বে পরিচালনা করা হবে এই প্রতিষ্ঠানটি। বললেন, শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে মেধা ও মননে সন্তান বা ছোট ভাই-বোনের মতই কোমলমতি শিক্ষার্থীদের গড়ে তোলার প্রয়াস চালাবেন তিনি। শিক্ষা বান্ধব কৌশলে গড়ে তুলতে চান দক্ষ ও মেধাবী প্রজন্ম। তিনি বলেন, আমি চাই আমাদের নতুন প্রজন্ম শিক্ষার ক্ষেত্রে আরো সফলতা নিয়ে আসুক। তারা উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাক। তিনি বলেন, এ জন্য প্রয়োজন হাতে-কলমে শিক্ষা। আমরা সেই কাজটিই করবো। তিনি বলেন, একজন ছাত্র ভালো স্কুলে ভর্তি হলে তার জন্য স্কলারশীপ সহ ভালো কলেজ-বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়। ভালো কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিলে ভালো মানুষ হওয়া যায়। ভাল চাকরী পাওয়ায় সুযোগ সৃষ্টি হয়। এই বিষয়টি প্রতিটি অভিভাবকের ভাবার সময় এসেছে।

আহসান উদ্দিন ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, প্রতিনিয়ত অনেকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইমিগ্র্যান্ট হয়ে আসছেন। তাদের সন্তানরা এখানে ভিন্ন পরিবেশে নতুন কারিকুলাম বিশেষ করে ইংলিশ মিডিয়ামে পড়া-শুনা শুরু করতে গিয়ে নানান সমস্যার মুখোমুখি হয়। হোমওয়ার্ক সহ বিভিন্ন বিষয় বুঝতে অসুবিধার সম্মুখীণ হয়। আমাদের দক্ষ ও অভিক্ষ শিক্ষকরা সে সব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবে। এছাড়া সময়োপযোগী শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, এসএটি, পিএসএটি, স্পেশালাইজড স্কুলে ভর্তি পরিক্ষার জন্য প্রস্তুতিমূলক পাঠ দান করবে। আমেরিকান উচ্চ শিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ টিচাররা যতœসহকারে নিয়মিত পাঠদান করবেন এখানে। স্বনামখ্যাত শিক্ষকরা এই টিউটোরিয়ালে কিন্ডারগার্টেন থেকে টুয়েল্ভ গ্রেডে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রত্যাশা আর প্রাপ্তির সমন্বয় ঘটাতে সচেষ্ট থাকবেন। এর মধ্যে থার্ড গ্রেড থেকে টুয়েল্ভ গ্রেডে অধ্যয়নরত শিক্ষার্থীদের ক্লাস নেবেন সার্টিফাইড টিচাররা। ক্লাসের সময় সূচি : সোমবার-শুক্রবার দুপুর ১২টা থেকে ৭টা পর্যন্ত এবং শনিবার-রোববার সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত।
আহসান উদ্দিন বলেন, কোয়ান্টিটি নয়, কোয়ালিটি এডুকেশন প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করবে প্রতিষ্ঠানটি। মেধাবী-শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে প্রয়াস চালাবে ক্রমবর্ধমান কমিউনিটিতে। অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা নিয়ে শিক্ষার্থীদের স্টাইভিসেন্ট, ব্রঙ্কস সায়েন্স, ব্রুকলিন টেকসহ সিটির নামকরা হাইস্কুল ছাড়াও সেরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ করে দিতে সহযোগি শক্তি হিসেবে কাজ করবে লার্নিং সেন্টারটি। তিনি বলেন, ব্যবসায়িক মনোভাব নিয়ে নয়, শিক্ষা-সেবার মানসিকতা নিয়েই কাজ করবে তার প্রতিষ্ঠানটি। তার টিউটরিয়ালটিকে ব্যবসায়িক প্রতিষ্ঠান রূপে নয়, গড়ে তুলবেন সত্যিকার ছাত্র-ছাত্রী সহায়ক কেন্দ্র হিসেবে। আর সে লক্ষ্যকে সামনে নিয়েই কাজ করছে আহসান’স লার্নিং সেন্টার।
এবিষয়ে আরো জানতে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছে : আহসান উদ্দিন, ফাউন্ডার অ্যান্ড সিইও, আহসান’স লার্নিং সেন্টার, ২১১৯ স্টারলিং এভিনিউ (দ্বিতীয় তলা), ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২। ফোন: ৭১৮-৬৮৪-৬৫৭১, সেল : ৩৪৭-৪২১-৪৬৭৬। [email protected]; www.ahsanslearlingcenter.com

বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের আহসান’স লার্নিং সেন্টার পরিদর্শন

এর আগে গত ১৭ জুলাই বুধবার বিকেলে নিউইয়র্কে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় আহসান’স লার্নিং সেন্টার পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, এমপি। এসময় স্টারলিং-বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন এবং

বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন মন্ত্রী এমএ মান্নানকে স্বাগত জানান। আলহাজ গিয়াস উদ্দিন আহসান’স লার্নিং সেন্টার প্রতিষ্ঠার বিষয়ে মন্ত্রীকে অবহিত করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য মন্ত্রী গিয়াস উদ্দিনকে ধন্যবাদ জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন

ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া, মাওলানা আজির উদ্দিন, কবি জালাল উদ্দিন, মন্ত্রীর পিএস এনাম, কমিউনিটি এক্টিভিস্ট শামীম আহমেদ প্রমুখ। পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান পরে বাঙালী অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার এলাকা পরিদর্শন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV