নিউইয়র্কের ব্রঙ্কসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মাহফিল (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে প্রথমবারের মত ব্যাপক আয়োজনে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী। এ উপলক্ষ্যে গত ১০ নভেম্বর রোববার ব্রঙ্কস ইউনাইটেড ইন্টারন্যাশনাল মিলাদুন্নবী উদযাপন কমিটির আয়োজনে এক বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৪টায় বাংলাবাজার জামে মসজিদের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে স্টার্লিং-বাংলাবাজার এভিনিউ, ক্যাসেল হিল এবং ইউনিয়ন পোর্ট রোড পদক্ষিণ শেষে পিএস ১০৬ মিলনায়তনে এসে শেষ হয়। উদযাপন কমিটির সদস্য সচিব হাফিজ মাওলানা ওয়াহি আহমেদ চৌধুরীর পরিচালনায় শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ জুবায়ের আহমদ রাজু। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

শোভাযাত্রা শেষে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন ফ্লোরিডা থেকে আগত আল্লামা আব্দুল হাকিম আজাদী।
শোভাযাত্রায় অন্যদের মধ্যে বাংলাবাজার জামে মসজিদের সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দীন, পার্কচেস্টার জামে মসজিদের ইমাম মাওলানা মইনুল ইসলাম, সহ সভাপতি আবাদুস শহীদ, সাবেক ট্রাস্টি মোহাম্মদ এন মজুমদার, সাবেক সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিম, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, উদযাপন কমিটির কোষাধ্যক্ষ এ ইসলাম মামুন, সদস্য মোজাফ্ফর হোসেন, আলা উদ্দিন, মঞ্জুর চৌধুরী জগলুল ও নাসির উদ্দিন সহ কমিউনিটির বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।

পরে স্থানীয় পিএস ১০৬ মিলনায়তনে উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফিজ মাওলানা ওয়াহি আহমেদ চৌধুরীর পরিচালনায় মাহফিলে তাৎপর্যপূর্ণ ওয়াজ পেশ করেন বিশিষ্ট ইসলামিক স্কলার শাইখ ইমাম আহমেদ ইউসুফ, আল্লামা আব্দুল হাকিম আজাদী, সায়্যেদ মাওলানা সাজিদুল হক, ইমাম প্রফেসার গুলাম রাসুল, ড. মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারী, মুফতি মাওলানা মইনুল ইসলাম প্রমুখ।

বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে বক্তারা বলেন, মহান আল্লাহ বিশ্বজগতের শান্তির দূত হিসেবে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে এ জগতে প্রেরণ করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তৌহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেন শান্তির ধর্ম ইসলাম। বিশ্ববাসীকে মুক্তি ও শান্তির পথে আহ্বান জানান। সব ধরনের কুসংস্কার, গোঁড়ামি, অন্যায়, অবিচার ও দাসত্বের শৃঙ্খল ভেঙে মানবসত্ত্বার চিরমুক্তির বার্তা বহন করে এনেছিলেন মহানবী। প্রতিষ্ঠা করেন মানুষের মর্যাদা ও অধিকার। রাসূলুল্লাহ (সা:)-ই সর্বপ্রথম ঘোষণা করেন মানুষের মুক্তি-বাণী। বক্তারা বলেন, ইসলামেই রয়েছে মানবাধিকারের সর্ব উৎকৃষ্ট প্রমাণ। সাদা-কালো, ধনী-দরিদ্র সকলই যে আল্লাহর সৃষ্ট মানুষ, সব মানুষই যে পরস্পর ভাই ভাই, ধর্মীয়-কর্মীয় অধিকার যে সবার সমান- সব মানুষই যে আল্লাহর দৃষ্টিতে সমান -এ কথা বলিষ্ট কণ্ঠে ঘোষণা ও নিজ জীবনে বাস্তবায়ন করেন হজরত মুহাম্মদ (সা:)। ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা:) স্বীয় কর্মে ও আচরণে তা প্রমাণ করেন।

তারা বলেন, এক শ্রেণীর জ্ঞানপাপী সর্বশ্রেষ্ঠ রাসূল (সা.) কে সাধারণ মানুষের সাথে তুলনা করেন। রাসূল (সা.) সাধারণ মানুষ বললে ঈমান থাকবে না। রাসূল (সা.) ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব।
তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানব কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজের সকল স্তরেই মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর জীবনে আদর্শ অনুস্মরণের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, নাতে রাসুল ও সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেন।

মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন। মুসলিম উম্মা ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে মাহফিলে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।
উদযাপন কমিটির আহ্বায়ক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া এবং সদস্য সচিব হাফিজ মাওলানা ওয়াহি আহমেদ চৌধুরী অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য সকলকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests