Thursday, 22 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে জমজমাট মেহেদী মেলা আজ বিকেল ৫টা থেকে

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: August 20, 2018 | 3:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এলাকায় প্রতি বছরের মতো চাঁদ রাত মেহেদী মেলা বসছে আজ। বেশ ক’বছর ধরেই চলছে জমজমাট এ উৎসব। ঈদের আগের দিন রাতে অনুষ্ঠিত হয়ে আসছে মেহেদী এ মেলা।
যুক্তরাষ্ট্রে এবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামীকাল ২১ আগস্ট মঙ্গলবার। পবিত্র ঈদের আগের দিন আজ ২০ আগস্ট সোমবার সন্ধ্যে ৫টা থেকে “চাঁন রাত মেহেদী মেলা” বসবে স্টার্লিং-বাংলাবাজার এভিনিউর এশিয়ান ড্রাইভিং স্কুল- তানিয়া বিউটি সেলুনের সামনে।
তানিয়া বিউটি সেলুন, এশিয়ান ড্রাইভিং স্কুল, এবং এশিয়া ইনস্যুরেন্স ব্রোকারেজ এ মেলার আয়োজন করছে। মেলার স্পন্সর এশিয়ান মাল্টি সার্ভিস।


আয়োজকরা জানিয়েছেন, মেলায় মেহেদী উৎসবের পাশাপশি মেলা আঙ্গিনায় কাপড়, গয়নাগাটি এবং খাবারের স্টলও বসবে। সঙ্গে থাকবে সাংস্কৃতিক পরিবেশনাও।
এশিয়ান মাল্টি সার্ভিস ইনক’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিংকনের সার্বিক ব্যবস্থাপনায় এবং তানিয়া বিউটি সেলুনের ভাইস প্রেসিডেন্ট কন্ঠশিল্পী শারমিন রহমান তানিয়ার পরিচালনায় এ মেলা আজ বিকেল ৫টা থেকে শুরু হয়ে চলবে মধ্য রাত পর্যন্ত।
সাইকেল ওয়ালা খ্যাত সাইদুর রহমান লিংকন জানান, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের বাহক শহীদ মিনার ও জাতীয় স্মুতিসৌধের বিশাল প্রতিকৃতির সামনে বসবে মেহেদি মেলা। যে আবহে আসলেই বেশী বেশী মনে পড়বে নিজ মাতৃভূমিকে। তিনি বলেন, চাঁদরাতে মেহেদি উৎসব আমাদের দেশে সুপ্রাচীন কাল থেকে চলে আসছে। এর ধারাবাহিকতা বজায় রাখতেই মূলত: আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। এর মধ্য দিয়ে বাংলাদেশকে তুলে ধরতে চাই প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মানস পটে। সুন্দর পরিসরে আয়োজিত মেলায় সকলকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
তানিয়া বিউটি সেলুনের কর্ণধার কন্ঠশিল্পী শারমিন তানিয়া মেহেদী মেলায় সকলকে আমন্ত্রণ জানিয়ে বলেন, ঈদের আনন্দকে পরিপূণতা দিতে, মেহেদিতে রাঙিয়ে নিন নিজেকে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ