Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার এলাকায় তানিয়া বিউটি সেলুনের সামনে জমজমাট ঈদ মেলা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: August 12, 2019 | 12:16 AM

https://www.facebook.com/USANewsNY/videos/521187528624597/

https://www.facebook.com/USANewsNY/videos/894293074260117/

ইউএসএনিউজঅনলাইন.কম : পবিত্র ঈদুল আযহার আগের দিন ১০ আগস্ট শনিবার সন্ধ্যায় জমজমাট মেহেদী মেলা অনুষ্ঠিত হয় নিউইয়র্কের ব্রঙ্কসে স্টার্লিং-বাংলাবাজার এলাকায়। জমজমাট এ ঈদ মেলা-উৎসব চলে গভীর রাত পর্যন্ত। মেহেদী উৎসবের পাশাপশি কাপড়, গয়নাগাটি এবং খাবারের স্টলও ছিল উল্লেখ করার মত। বেচা-বিক্রিও হয়েছে যথেষ্ট। এসময় সঙ্গীত, আবৃত্তি উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। পুরো এলাকা জুড়ে ঈদ আনন্দে মেতে ওঠেন প্রবাসীরা।

স্টার্লিং-বাংলাবাজার এভিনিউর তানিয়া বিউটি সেলুন ও এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশের শহীদ মিনার ও জাতীয় স্মুতিসৌধের বিশাল প্রতিকৃতির সামনে অনুষ্ঠিত এ মেহেদী মেলার আয়োজন করে তানিয়া বিউটি সেলুন, এশিয়ান ড্রাইভিং স্কুল, হৃদয়ে বাংলাদেশ এবং ফালগুনী ফুড ক্যাটারিং। এশিয়ান মাল্টি সার্ভিস ইনক’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিংকনের সার্বিক ব্যবস্থাপনায় এবং তানিয়া বিউটি সেলুনের ভাইস প্রেসিডেন্ট কন্ঠশিল্পী শারমিন রহমান তানিয়ার পরিচালনায় এ উৎসব সন্ধ্যে থেকে শুরু হয়ে চলে গভীর রাত পর্যন্ত।

হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি বিশ্বজয়ী সাইকেলিষ্ট সাইদুর রহমান লিংঙ্কন সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ব্রঙ্কসের মেহেদী মেলা এখন মেহেদী উৎসবে সীমাবদ্ধ নেই। এখন এটি বহুমাত্রিক বাঙালী উৎসবে রূপ নিয়েছে। বর্ণিল এ মেলায় মেহেদী হাত রাঙানোর পাশাপাশি জামা-কাপড়, জুয়েলারী, খাবারসহ বিভিন্ন সামগ্রীর স্টলে চলে ঈদ-কেনাকাটাও। মেহ্দী মেলাকে পরিপূর্ণ মেলায় রূপ দেয়ার জন্যে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাইকেল ওয়ালা খ্যাত লিংকন বলেন, দিন দিন এ মেলায় লোক সমাগম বেড়েই চলেছে। তিনি বলেন, তানিয়া বিউটি সেলুনের সামনে মেলা জমানোই উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল ঈদের আগের দিন রাতে ব্রঙ্কসবাসীর জন্য জাকজমকপূর্ণ উৎসব আমেজ সৃষ্টি করা। আজকে আমরা সফল। ঈদের আগের দিন বিশাল উৎসব হয়ে যায় এখানে। তিনি বলেন, আমাদের এই মেলায় এখন জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, জ্যামাইকা, কানিক্টিকাটের লোকজনও আসে। আগামী দিনগুলোতে আরো সুন্দর ও বড় পরিসরে মেলার আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এর মধ্য দিয়েই বাংলাদেশকে তুলে ধরতে চাই প্রবাস প্রজন্ম সহ মূলধারায়।
এ মেহেদী মেলাকে ভিন্নআমেজ দেয় ফালগুনী ফুড ক্যাটারিং অ্যান্ড ফালগুনী তেহারী হাউজের মজাদার সব খাবার-দাবার। ফালগুনী ফুড ক্যাটারিং অ্যান্ড ফালগুনী তেহারী হাউজের কর্ণধার মাসুদ জানান, মেলায় আসা বিপুল সংখ্যক লোকজন তার পরিবেশিত দেশীয় মজাদার খাবারের স্বাদ নেন তৃপ্তি সহকারে।
মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক পল্লব সরকার, যুগ্ম সম্পাদক শারমিন রহমান তানিয়া, সাংস্কৃতিক সম্পাদক মাকসুদা আহমেদ, প্রচার সম্পাদক রায়হান জামান রানা, কার্যকরী সদস্য মোতাসিন বিল্লাহ তুষার, মাসুদ রানা ও ’৭১ এর যুদ্ধবন্দী আব্দুর রহমান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV