নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলা ক্লাব ইউএসএ’র ইফতার বিতরণ ও করোনায় নিহতদের স্মরণে দোয়া (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/1115578715464527/
https://www.facebook.com/USANewsNY/videos/3860361127338339/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালীদের অন্যতম সামাজিক সংগঠন বাংলা ক্লাব ইউএসএ ইনক ব্রঙ্কসে ইফতার বিতরণ এবং করোনাভাইরাসে নিহতদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করেছে গত ২১ মে বৃহস্পতিবার। এদিন বিকেল ৬টায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার পসরা গ্রোসারীর সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে দোয়া-মুনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া। দোয়া মুনাজাতে করোনাভাইরাসে শহীদদের আত্মার মাগফেরাত সহ দেশ-জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্কে আগামী ২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭’র ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, সংগঠনের উপদেষ্টা রুহুল আমিন, মো. খলিলুর রহমান, এ ইসলাম মামুন ও হাবিবুর রহমান, সহ সভাপতি মো: কামরুজ্জামান বাবু ও মো. মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন. সাবেক সাধারণ সম্পাদক মো: মামুনুর রশীদ, সাংস্কৃতিক সম্পাদক সোনার বলাই, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, প্রচার সম্পাদক শাহ মনজুরুল হক চুন্নু, সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম, সদস্য সাহাব উদ্দীন, কমিউনিটি এক্টিভিস্ট মোজাফ্ফর হোসেন, মোতাসিম বিল্লাহ তুষার, কাজী মাহি আলম প্রমুখ।

দোয়া-মুনাজাত শেষে বাংলা ক্লাব ইউএসএ’র কর্মকর্তারা রোজাদারদের মাঝে ‘ইফতার বক্স’ বিতরণ করেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes