Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের উৎসবমুখর চাঁদ রাত মেলা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: May 15, 2021 | 12:24 AM

https://www.facebook.com/USANewsNY/videos/513266423187189

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাঁদ রাত মেলা। ঈদুল ফিতরের আগের দিন ১২ মে বুধবার রাতে অনুষ্ঠিত হয় এ জমজমাট মেলা। বাংলাবাজার বিজনেস এসোসিয়েশন ব্রঙ্কসের বাংলাবাজার এলাকায় ইউনিয়ন পোর্ট রোডে প্রথমবারের মত চাঁদ রাত মেলার আয়োজন করে।

ভিন্ন আমেজের এ ঈদ মেলা-উৎসব চলে গভীর রাত পর্যন্ত। মেহেদী উৎসবের পাশাপশি কাপড়, গয়নাগাটির স্টলও ছিল উল্লেখ করার মত। বেচা-বিক্রিও হয়েছে যথেষ্ট। প্রবাসের প্রখ্যাত শিল্পীদের অসাধারণ পরিবেশনা উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। পুরো এলাকা জুড়ে ঈদ আনন্দে মেতে ওঠেন প্রবাসীরা।

সন্ধ্যার পরপরই রং-বেরংয়ের বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, সহ সভাপতি বখতিয়ার রহমান খোকন, মোঃ খলিলুর রহমান ও বিলাল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ, দপ্তর সম্পাদক এমবি হোসেন তুষার, কার্যকরী সদস্য কামরুজ্জামন বাবু প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তারা ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট প্রার্থী নিউইয়র্ক স্টেট সিনেটর লুুইস সিপুলভেদা, ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট প্রার্থী কাউন্সিলম্যান ফার্নান্দো ক্যাবেরা, নিউইয়র্ক সিটি কাউন্সিলে আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) এর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার, আমেরিকান-

বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আব্দুস সহিদ, মামুনস টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন, পুলিশ অফিসার মাহবুবুর জুয়েল, সিপিএ জাকির চৌধুরী, কাউন্সিলম্যান প্রার্থী মির্জা মামুন রশীদের পক্ষে বাংলা

ক্লাব ইউএসএ’র সহ সভাপতি মো. মমিনুল ইসলাম ও মাঈনুদ্দিন নটু, জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মঞ্জুর চৌধুরী জগলুল, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সাধারণ সম্পাদক জামাল হোসাইন প্রমুখ।

সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় এ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণা তিথি ও আফজাল। গভীর রাত পর্যন্ত চলে এ জমকালো পরিবেশনা।
বর্ণিল এ মেলায় মেহেদী হাত রাঙানোর পাশাপাশি জামা-কাপড়, জুয়েলারী সহ বিভিন্ন সামগ্রীর স্টলে চলে ঈদ-কেনাকাটার ধুম। মেলা উৎসবে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী যোগ দেন।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, সহ সভাপতি বখতিয়ার রহমান খোকন, মোঃ খলিলুর রহমান ও বিলাল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ, সহ কোষাধ্যক্ষ আমিন উদ্দিন, দপ্তর সম্পাদক এমবি হোসেন তুষার, কার্যকরী সদস্য কামরুজ্জামন বাবু ও বেলাল হোসেন আফজাল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV