Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির নয়ন-আলী পরিষদের বিশাল নির্বাচনী সমাবেশ: নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বিজয় সুনিশ্চিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: October 5, 2021 | 10:18 AM

https://www.facebook.com/USANewsNY/videos/917742689121230

https://www.facebook.com/USANewsNY/videos/308863721044435

https://www.facebook.com/USANewsNY/videos/385563756532012

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে নয়ন-আলী পরিষদের বিজয় সুনিশ্চিত। প্রতিদ্বন্দ্বিতাকারী ‘নয়ন-আলী’ প্যানেলের ব্রঙ্কসের নির্বাচনী সমাবেশ থেকে এ প্রত্যাশা ব্যক্ত করে সোসাইটির কেন্দ্রে কেন্দ্রে পাহারা বসানোর আহ্বান জানান হয়েছে। ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্ট পার্টি হলে গত ৪ অক্টোবর সোমবার রাতে অনুষ্ঠিত এই প্যানেলের নির্বাচনী সমাবেশ থেকে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনেরও আহ্বান জানান বক্তারা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত বিশাল এ নির্বাচনী সমাবেশে ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়।

‘নয়ন-আলী’ প্যানেলের ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জুনেদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং সমন্বয়কারী মো. শামীম মিয়ার পরিচালনায় ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীরা ছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির সাবেক ট্রাষ্টিবোর্ড সদস্য আলী ইমাম শিকদার, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, চট্রগ্রাম সমিতির সভাপতি মনির আহমেদ, নিউইয়র্ক স্টেট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট আবদুর রব দলা মিয়া, ময়েজ উদ্দিন লুলু, আবদুল মুসাব্বির, কফিল চৌধুরী, ‘নয়ন-আলী’ প্যানেলের ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মাহবুব আলম, সদস্য সচিব মোজাফ্ফর হোসেন ও যুগ্ম সদস্য সচিব শাহেদ আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট মনজুর চৌধুরী জগলুল, আক্তারুজ্জামান হ্যাপী, বোরহান উদ্দিীন, মো. কবির, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের সভাপতি আবুল খায়ের আখন্দ, সহ সভাপতি মিয়া মোঃ দাউদ ও সাধারণ সম্পাদক এইচ এম মিজানুর রহমান, নারায়ণগন্জ জেলা সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জনি ও উপদেস্টা বীর মুক্তিযাদ্ধা সহকারী কমান্ডার আজিজুল ইসলাম আজিম, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের সহ সভাপতি হুমায়ুন কবির সোহেল, সরকার ইসলাম, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সহ সাধারণ সম্পাদক মো: ইমরান আলী টিপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু ফজর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বশির মিয়া, প্রচার সম্পাদক গোলাম মুহিত, দপ্তর সম্পাদক মো. কাজীরুল ইসলাম, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সাদস্যিক সম্পাদক মোহাম্মদ আলী মিলন, কার্যকরী সদস্য মো. আব্দুল বাছির খান ও রুবেজ সিদ্দিক, কমিউনিটি এক্টিভিস্ট শিব্বির হোসেন, মাসুদ ফকির, লিয়াকত হোসেন, রুহেল চৌধুরী, মনজুর চকদার, রবিউল ইসলাম, ফরিদ আহমেদ ভূইয়া, আফজাল হেলাল, আলী আহমেদ, সদর উদ্দিন, সফিক মিয়া প্রমুখ। সমাবেশে কর্মী সমর্থকরা ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জালাল চৌধুরী। বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সহ সভাপতি প্রার্থী আব্দুল খালেক খায়ের, সহ সাধারণ সম্পাদক প্রার্থী মো. আজাদ (বাকির), বাংলা বাজার মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন সহ করোনায় নিহদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টিবোর্ড সদস্য কাজী আজহারুল হক মিলন সহ অসুস্থদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।

সমাবেশে ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়। সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্যানেলের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেন। ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল মিয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ জেড খান

(ডিউক), সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক- মনিকা রায়, জন সংযোগ ও প্রচার সম্পাদক শেখ হায়দার আলী, সমাজকল্যাণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, সাহিত্য সম্পাদক মোহাম্মদ হাসান (জিলানী), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ এইচ রশীদ (রানা), স্কুল ও শিক্ষা সম্পাদক মো. সামাদ মিয়া (জাকের) এবং কার্যকরী সদস্য মোহাম্মদ এম আলম, মোহাম্মদ এ সিদ্দিক, সাঈদুর আর খান (ডিউক) ও আহসান উল্লাহ (মামুন)।

সমাবেশে বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার, সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, স্কুল ও শিক্ষা সম্পাদক প্রার্থী মো. সামাদ মিয়া (জাকের) সহ অন্যান্যরা করোনা মহামারিতে কমিউনিটি সেবায় তাদের ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, নয়ন-আলী প্যানেল নির্বাচিত হলে মূলধারায় বাংলাদেশকে তুলে ধরা সহ কমিউনিটিকে অন্য উচ্চতায় এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।

বক্তারা বলেন নয়ন-আলী পরিষদ এই প্যান্ডামিকের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের সেবা দিয়েছে। বিপদে যারা এগিয়ে আসে তাঁরাই প্রকৃত সমাজ সেবক। আমরা তাদের সাথেই থাকবো। অপর একটি প্যানেলের প্রার্থীদের এই প্যান্ডামিকের মধ্যে কোথায় খুঁজে পাওয়া যায় নি।

বক্তারা বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে সকলের সার্বিক সহযোগিতায় ব্রঙ্কসে সর্বোচ্চ সংখ্যক ভোটে নির্বাচিত হয়ে ‘নয়ন-আলী’ প্যানেল চূড়ান্তভাবে জয়ী হবে। এই প্যানেলের সকল প্রার্থীকে বিজয়ী করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
বাংলাদেশ সোসাইটি ইনক’র আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে কার্যকরী পরিষদের ১৯টি পদে ‘নয়ন-আলী’ প্যানেল থেকে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হলেও পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাছাইকালে এই প্যানেলের দুই সদস্যের মনোয়নপত্র বাতিল হয়ে যায়। নির্বাচন কমিশনের চুড়ান্ত প্রার্থী তালিকায় ‘নয়ন-আলী’ প্যানেলের ১৭ জনের নাম রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV