নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী সিনিয়রদের সম্মানে ভিন্ন আমেজের বারবিকিউ পার্টি, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী সিনিয়রদের সম্মানে বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়েছে ২৬ সেপ্টেম্বর সোমবার। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এদিন দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত আলোচনা, ক্রীড়া প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি সহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা আয়োজনে দিবসটি উদযাপিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহির ফায়সাল। সাবেক চেয়ারম্যান আফজালুল রহমানের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট মিয়া মোহাম্মদ দাউদ ও জামাল উদ্দিন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ও ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশন (বিবিএ) এর সাধারণ সম্পাদক কাজী রবি উজজামান। তিনি এ সময় সিনিয়রদের স্বাগত জানিয়ে বলেন, সিনিয়ররা আমাদের শ্রদ্ধেয় ও পথ প্রদর্শক। সিনিয়রদের সম্মানে এ “বারবিকিউ পার্টি”। আমাদের ডাকে সাড়া দেয়ার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ।
সকলের সুস্বাস্থ্য, রোগ মুক্তি, দীর্ঘায়ু ও বিশ্ব শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ আলী।
সিনিয়রদের সম্মানে “বারবিকিউ পার্টি” আয়োজক কমিটিতে ছিলেন আহবায়ক কাজী রবি-উজ-জামান, সদস্য সচিব এমডি কাইয়ুম, ট্রেজারার সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুন্জুর আহম্মেদ, জামাল উদ্দিন আহম্মেদ কাউসার চেয়ারম্যান, মিয়া মোহাম্মদ দাউদ, এমডি আলাউদ্দিন, সরাফত উদ্দিন পাটয়ারী স্বপন ও তৌহিদুল ইসলাম।
সার্বিক সহযোগিতা ছিলেন খলিল ফুডের সিইও খলিলুর রহমান, গোল্ডেন প্যালেসের বিলাল ইসলাম, ফোন ক্লাবের কর্ণধার ওয়াহিদ আনোয়ার সুমন চৌধুরী, জাকির চৌধুরী সিপিএ, সুন্দরবন হালাল মিট ও গ্রোসারীর কর্ণধার স্বপন তালুকদার, বাংলা সুইটস, স্যানাকস এন্ড ক্যাটারিং সার্ভিস এর এমডি এ মজিদ, এ ইসলাম মামুন, সি ডব্লিউ লোকাল ১১৮২ ডেলিগেট এম ডি উদবা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, রাজনীতিক আব্দুর রহিম বাদশা, আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউএসএ ইনকের সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক শেখ জামাল হুসেন, মূলধারার রাজনীতিক মীর্জা মামুন রশীদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ইনক নিউইয়র্ক স্টেট কমান্ডর বীর মুক্তিযোদ্ধা মন্জুর আহমেদ, কমিউনিটি বোর্ড ৯ মেম্বার এমডি আলাউদ্দিন, বিবিএ সভাপতি কামাল উদ্দিন, অধ্যক্ষ সানাউল্লাহ্, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটি ইনকের সালেহ উদ্দিন সাল, নিরব রেস্টুরেন্ট এর কর্ণধার বখতিয়ার রহমান খোকন, ইউনিয়নপোর্ট জামে মসজিদের সভাপতি হুমায়ূন কবীর, কমিউনিটি এক্টিভিস্ট হাসান আলী, নূরে আলম জিকু, রবিউল কমিশনার, টেলিলিংক ও এফবিসিসিআই এর স্থায়ী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন (জিটু), পিজিএন এডুকেশন এর চেয়ারম্যান সৈয়দ আজাদ।
আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, হৃদয় বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস এর সভাপতি সামাদ মিয়া জাকের, স্টার্লিং ডায়গোনেস্টি এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী, কমিউনিটি এক্টিভিস্ট জাফর তালুকদার, জুয়েল লস্কর, কারেকশন অফিসার কাজী আর হাসান, নাসির উদ্দিন চিনু চেয়ারম্যান, রেজা আবদুল্লাহ, জামাল আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা বশির মুন্সি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, সুবেদার সফি উল্লাহ, এম এ মতিন, পারভীন আক্তার, ইব্রাহীম বারো ভূঁইয়া, বাংলাদেশ সোসাইটির সাহিত্য সম্পাদক ফয়সল আহমেদ, সেলিম রেজা, নাছির উদ্দিন নাছিম, এমডি মফিজ উদ্দিন মাছুম, এস এম একরাম উল্লাহ, মোঃ বাদল, শামীম আহম্মেদ, আল-আমিন, শ্যামল কান্তি চন্দ, সৈয়দ আসাদুজ্জামান।
মিডিয়াকর্মীদের মধ্যে ছিলেন মিলিনিয়াম টিভির চেয়ারমযান নূর মোহাম্মদ, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক এবং নিউজ২৪ইউএসএ.কম প্রধান সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, টিবিএন নিউজ এর প্রতিনিধি শামীম আহম্মেদ, সাপ্তাহিক জাতীয় সময় এর কামরুল হাসান ও আব্দুল্লাহ্ ফাহিম, তুষার পিক এর এমবি তুষার।
অনুষ্ঠানে দেশাতœাবোধক গান পরিবেশন করেন হীরা লাল, সালেহা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, জামাল উদ্দিন আহম্মেদ ও এম ডি ইব্রাহীম। ইসলামী সংঙ্গীত করেন রুহুল আমিন। বাংলার নবাব সিরাজ-উদ-দৌলা এর নাটকের খন্ডাংশ অভিনয় করে দেখান বীর মুক্তিযাদ্ধা লিয়াকত আলী। আবৃত্তি করেন কবি শুধাংশু কুমার মন্ডল, হীরা লাল।
লক্ষে বল নিক্ষেপ খেলায় অংশ নিয়ে পুরস্কার জিতে নেন বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, আব্দুস শহীদ, খলিলুর রহমান, শুধাংশু কুমার মন্ডল, গোলাম মোস্তফা, মোঃ আব্দুস ছালাম ও ভবেশ রায়।
বারবিকিউ তৈরীতে সহায়তা করেন শেখ জামাল হুসেন, খবির উদ্দিন ভূঁইয়া, এমডি বাবু, আল-মামুন সরকার, মোস্তাকুর রহমান লিটন, সরাফত উদ্দিন পাটয়ারী (স্বপন), রিপন সরকার, এমডি রাসেল, এমডি মকবুল, আব্দুল রাজ্জাক প্রমুখ।
অনুষ্ঠানে সিনিয়ররা ছাড়াও নিউইয়র্কের কবি, শিল্পী, ধর্মীয় নেতা সহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল