Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ কমিউনিটি এ্যাডভান্সমেন্ট’র বর্ণিল অভিষেক

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: September 1, 2016 | 2:08 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশী কমিউনিটি এ্যাডভান্সমেন্ট (বিসিএ) এর অভিষেক। গত সোমবার রাতে ব্রঙ্কসের বাংলাবাজার খ্যাত স্টারলিংয়ের ইউনিয়ন পোর্ট রোডের গোল্ডেন প্যালেস পার্টি সেন্টারে প্রমিজ ফর এ ব্রাইটার টুমোরো এ শ্লোগানকে সামনে নিয়ে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তারা শপথ নেন। আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বিসিএর সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।BCA_1
প্রথমে বিসিএ’র সভাপতিকে শপথ বাক্য পাঠ করান সিনেটর রুবিন ডিয়াজ। পরে নির্বাহী কমিটির অন্যসব কর্মকর্তা সভাপতির কাছ থেকে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে সংগঠনের সভাপতি রিয়াজ কামরান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।BCA_5

যৌথভাবে উপস্থাপনায় ছিলেন জন উদ্দিন, জাকির খান ও শারমিন রেজা ইভা। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন বিশিষ্ট ব্যক্তি-সংগঠনকে সিনেটর রুবিন ডিয়াজ এবং এসেম্বলীম্যান লুইস সিপুলভেদার পক্ষ থেকে সম্মাননা দেয়া হয়।BCA_8

নিউইয়র্ক স্টেট সিনেট এসেম্বলি বিসিএ এর মাধ্যমে জন উদ্দিন, জুনেদ আহমেদ চৌধুরী, আব্দুল হাসিম হাছনু, সজল হক, ফয়সল আহমেদ, মোহাম্মদ ম্রিদা  মাকসুদা আহমেদকে পুরস্কার সনদ প্রদান করা হয়।

BCA_3
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি এটর্নী মঈন চৌধুরী, বিশেষ অতিথি নিউইয়র্ক স্টেট সিনেটর রুবিন ডিয়াজ, স্থানীয় এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ পুলিশ প্রিসেনক্টের ইনেসপেক্টর কমান্ডিং অফিসার ফাস্টো বি পিসারডো, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহনেওয়াজ, মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন, পার্কচেস্টার কন্ডোমিনিয়ামের বোর্ড চেয়ারম্যান আবু শাকুর, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম ও সাবেক কোষাধ্যক্ষ রুহুল আমিন সিদ্দিকী, পার্কচেস্টার ফ্যামিলি ফার্মিসির স্বত্ত্বাধিকারী গৌরব কোঠারী (মি. জি), বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাসিম হাসনুু, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুবুল আলম, হিউম্যান রাইটসের রবার্ট জন, অনুষ্ঠান উপযাপন কমিটির সদস্য সচিব ফয়সাল আহমেদ, বিসিএর সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন মুরাদ, ইমাম সিদ্দীকি, যুবলীগ নেতা হুমায়ুন চৌধুরী, মামুন’স টিউটোরিয়ালের ডাইরেক্টর ডা. নাহিদ খান, বিসিএর ট্রাষ্ট্রি বোর্ডের চেয়ারম্যান জন উদ্দিন, সদস্য জুনেদ আহমদ চৌধুরী, নাজমুল ইসলাম ও মো. রহমান, কমিউনিটি এক্টিভিস্ট এ এফএম মিসবাহ উজ্জামান, নাইমা মিয়া প্রমুখ। অনুষ্ঠানে মূল ধারার রাজনীতিবিদসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিনেটর রুবিন ডিয়াজ বলেন, আমরা গত চার বছর নিউইয়র্ক সেস্ট সিনেট ও এ্যাসেম্বলীতে বাংলাদেশ ডে পালন করে আসছি। আমরা বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশীদের ভালোবাসি, সম্মান করি।BCA_4
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে প্রবাসী ও বাংলাদেশী শিল্পীরা গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে অভিষিক্তরা হলেন, সভাপতি রিয়াজ কামরান, সিনিয়ার সহ সভাপতি মাসুদুর রহমান, সহ সভাপতি সাজেদুল হক, সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন মুরাদ, ট্রেজারার হাবিবুর রহমান, সহ সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবদুর রব সিদ্দিকী, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম মৃধা, নির্বাহী সদস্য এনামুল মজুমদার, মো. হান্নান, সাইফুল ইসলাম মোর্শেদ, আদনান আলম, মো. সালাউদ্দিন, মো. আলাউদ্দিন, কাজী জাকির হোসেন, ডা. তানভীর তারেক, শাহীন আলী, আবদুর রব ও এমএম মিলন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV