নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান কিডস ফ্যাশান প্লেস’র বর্ণিল উদ্বোধন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে কিডস ফ্যাশান প্লেস নামে আরেকটি বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। ২ জুন শুক্রবার বিকেলে কমিউনিটির বিশিষ্ট জনদের উপস্থিতিতে ফিতা কেটে এবং রং বেরংয়ের বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে কিডস ফ্যাশান প্লেস’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিউইয়র্ক স্টেট সিনেটর রুবিন ডিয়াজ ও এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদা। কিডস ফ্যাশান প্লেস’র স্বত্বাধিকারী এডভোকেট নাসির উদ্দিনের সভাপতিত্বে বর্ণিল এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সাবেক প্রেসিডেন্ট আবদুস শহীদ, সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হুসেন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র সভাপতি সাহেদ আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কামাল আহমেদ ছাড়াও প্রবাসী বাংলাদেশী ও অন্যান্য কমিউনিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোওয়া মুনাজাত পরিচালনা করেন মদীনা মসজিদের সাবেক ইমাম হাফেজ জুলকিফুল চৌধুরী।
পবিত্র রমজান মাসে ব্রঙ্কসের বাঙালী অধ্যুষিত পার্কচেস্টারের অদূরে ১৭৯৮ ওয়েস্টচেস্টার এভিনিউ (১২৫৭ বীচ এভিনিউ) এলাকায় প্রবাসী বাংলাদেশী ব্যবসার মধ্যে যোগ হলো এই নতুন ব্যবসা প্রতিষ্ঠান কিডস ফ্যাশান প্লেস।
উদ্বোধনের সময় সিনেটর রুবিন ডিয়াজ ও এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদা ব্যবসা-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে বাংলাদেশী কমিউনিটি অপ্রতিরুদ্ধ গতিতে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন। তারা বাংলাদেশী কমিউনিটির নানা সাফল্যের ভূঁয়সী প্রশংসা করে নতুন ব্যবসা প্রতিষ্ঠান কিডস ফ্যাশান প্লেস’র সফলতা কামনা করেন।
এ সময় কিডস ফ্যাশান প্লেস’র স্বত্বাধিকারী এডভোকেট নাসির উদ্দিন অতিথিদের ধন্যবাদ জানিয়ে আসন্ন ঈদের বিশেষ কেনাকাটার জন্য সকলকে আমন্ত্রণ জানান। তিনি জানান, চিলড্রেন ক্লথস, স্কুল সাপ্লাই, গেমস, টয়সহ নতুন প্রজন্মের শিশু-কিশোরদের জন্য বিশেষ কালেকশন রয়েছে কিডস ফ্যাশান প্লেসে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’