Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে বাঙালী মালিকানায় টয় গার্ডেন অ্যান্ড ইলেকট্রনিক’র বর্ণাঢ্য উদ্বোধন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: November 20, 2021 | 12:33 PM

https://www.facebook.com/USANewsNY/videos/610480176817996

https://www.facebook.com/USANewsNY/videos/480667609937119

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার ২০৫২ ম্যাকগ্র এভিনিউতে টয় গার্ডেন অ্যান্ড ইলেকট্রনিক নামে বাঙালী মালিকানায় আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। গত ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার বিকেলে এ স্টোরটির উদ্বোধন হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। মাহফিলে প্রতিষ্ঠানটির ব্যবসায় সাফল্য, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টয় গার্ডেন অ্যান্ড ইলেকট্রনিক’র অন্যতম ডাইরেক্টর ফারহান এ চৌধুরী। বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া দোয়া-মাহফিল পরিচালনা করেন। দোয়া মাহফিল শেষে কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতা কেটে স্টোরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন টয় গার্ডেন অ্যান্ড ইলেকট্রনিক’র অন্যতম ডাইরেক্টর এ বুরহান চৌধুরী, রায়হান এ চৌধুরী, মেকগ্র ফার্মেসীর প্রেসিডেন্ট ফার্মাসিস্ট ড. ফুরকান চৌধুরী, স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি এস এ ফারুকী, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, সহ সভাপতি মোঃ খলিলুর রহমান ও দপ্তর সম্পাদক এমবি হোসেন তুষার, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সামাদ মিয়া জাকারিয়া, বাংলাবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. লালন আহমেদ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা আবুল মনসুর প্রমুখ।

এসময় টয় গার্ডেন অ্যান্ড ইলেকট্রনিক’র অন্যতম ডাইরেক্টর তরুণ ব্যবসায়ী ফারহান এ চৌধুরী জানান, এটি তাদের ফ্যামিলি ব্যবসা। টয় গার্ডেন অ্যান্ড ইলেকট্রনিক স্টোরটি ছাড়াও তাদের ফ্যামিলি ব্যবসায় রয়েছে মেকগ্র ফার্মেসী এবং ম্যাকগ্র মানি ট্রান্সফার অ্যান্ড মাল্টি সার্ভিস। ব্যবসায় সাফল্যের ধারাবাহিকতায় টয় গার্ডেন অ্যান্ড ইলেকট্রনিক তাদের গ্রুপ বিজনেসে সর্বশেষ সংযোজন।

তিনি নয়া স্টোরটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি গড়ে তুলতে পেরে আমরা মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, প্রবাসী বাংলাদেশীসহ কমিউনিটির সেবা প্রদানে এ প্রতিষ্ঠানটি কাজ করবে। কমিউনিটিকে হালাল ব্যবসার মাধ্যমে সুলভ মূল্যে প্রয়োজনীয় সকল পণ্য-সামগ্রী তুলে দেয়াই তাদের লক্ষ বলে জানান তিনি।

তিনি জানান, টয় গার্ডেন অ্যান্ড ইলেকট্রনিক’র গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সকল পণ্যে বিশেষ ছাড় চলছে। তাদের স্টোরে রয়েছে শিশুদের খেলনা সামগ্রী সহ বাংলাদেশী, ইন্ডিয়ান, আমেরিকান, চায়নিজসহ কমিউনিটির নিত্য প্রয়োজনীয় নানা পণ্য সামগ্রী।
স্থানীয়রা জানান, ব্রঙ্কসের প্রাণকেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় টয় গার্ডেন অ্যান্ড ইলেকট্রনিক স্টোর স্থাপনের খবরটি বাঙালীসহ অন্যান্য কমিউনিটিতে বেশ সাড়া জাগিয়েছে। এ এলাকায় এধরণের একটি স্টোর প্রতিষ্ঠার খবরে ভীষন খুশি প্রবাসী বাংলাদেশীরা সহ অন্যান্য কমিউনিটির লোকজন। তারা জানান, বাঙালী মালিকানায় এধরণের প্রতিষ্ঠান গড়ে ওঠায় হাতের নাগালেই সুলভ মূল্যে তারা পাবেন শিশুদের খেলনা সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য সামগ্রী। তারা জানান, নিউইয়র্কের ব্রঙ্কসে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে তাদের প্রতিষ্ঠিত মেকগ্র ফার্মেসী এবং ম্যাকগ্রো মানি ট্রান্সফার অ্যান্ড মাল্টি সার্ভিস।
টয় গার্ডেন অ্যান্ড ইলেকট্রনিক স্টোর বিষয়ে প্রয়োজনে যোগাযোগ করার অনুরোধ জানান হয়েছে, ফোন: ৮৪৫-২৭১-৫৪৩৩; ৩৪৭-৬২০-৩৭৭৪ এবং ৭১৮-৬৮৪-৪৫১৪।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV