নিউইয়র্কের ব্রঙ্কসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বিএনপির প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎবার্ষিকী পালিত হয়েছে। গত ৩০ মে সোমবার বিকেলে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় ব্রঙ্কসবাসীর ব্যানারে এ উপলক্ষে দোয়া-মাহফিল, আলোচনা সভা ও তবারক বিতরণ করা হয়।
বিএনপি নেতা ইমরান শাহ্ রনের সভাপতিত্বে এবং শরীফ হোসেন নিরবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, মোঃ জামাল উদ্দিন, ফুল মিয়া, মোঃ আব্দুর রউফ, সায়েম মুন্তাকীম, আনোয়ার হোসেন, মাঈন উদ্দিন নটু, মোঃ সোলেমান, আলমগীর হোসেন, মোঃ বাদল, মোঃ আনোয়ার, কামরুজ্জীমান শামিম, মোঃ মজিদ, মোঃ মাছুম, সোলেমান সরকার জীবন ও আবুবকর ছিদ্দিক।
শহীদ জিয়ার রুহের মাগফেরাত ও বেগম জিয়ার রোগমুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন আলহাজ মোঃ মোমতাজ উদ্দীন।
এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ বিল্লাল হোসেন, মোমতাজ উদ্দিন, মিল্টন মৃধা, মোঃ আলম, সাইফুল ইসলাম প্রমুখ।
ইমরান শাহ্ রন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ব্রঙ্কসবাসীকে ধন্যবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে নেয়ার আন্দোলন বেগবান করার আহ্বান জানান।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়ার শাসনামলে বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছিল। দেশীয় ও আন্তর্জাতিক সম্মিলিত প্রচেষ্টায় জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে।
পরে পাঁচ শতাধিক লোকের মাঝে তবারক বিতরণ করা হয় বলে জানান আয়োজক ইমরান শাহ্ রন।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion