নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার মসজিদে ব্যাপক আয়োজনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন বৃহস্পতিবার
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপিত হবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)। ব্রঙ্কস ইউনাইটেড ইন্টারন্যাশনাল মিলাদুন্নবী উদযাপন কমিটির আয়োজনে এদিন সন্ধ্যে ৬টা থেকে ৮টা পর্যন্ত স্টারলিং-বাংলাবাজার এলাকায় ১৩৫১ ওডেল স্ট্রীটের বাংলাবাজার জামে মসজিদে তাৎপর্যপূর্ণ ওয়াজ ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে ড. শেখ রাব্বি ওসমান, মাওলানা মইনুল ইসলাম সহ বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদগণ তাৎপর্যপূর্ণ ওয়াজ পেশ করবেন বলে জানান হয়।
ব্রঙ্কস ইউনাইটেড ইন্টারন্যাশনাল মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া এবং সদস্য সচিব হাফিজ মাওলানা ওয়াহি আহমেদ
চৌধুরী অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
সর্বশেষ সংবাদ
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity