Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে রাধাকৃষ্ণ সেবক সংঘের উদ্যোগে মহাসমারোহে দুর্গাপূজা উদযাপিত

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: October 23, 2016 | 10:57 AM

নিউইয়র্ক : বিপুল আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে মহা সমারোহে নিউইয়র্কে ব্রঙ্কসের প্রাণকেন্দ্র পার্কচেষ্টারে রাধাকৃষ্ণ সেবক সংঘের উদ্যোগে ১৫ ও ১৬ অক্টোবর ২য় বার শারদীয় দুর্গোৎসব উদযাপিত হল। ১৫ অক্টোবর বেলা ৫ ঘটিকায় সংঘের পুরোহিত শ্রী রতন চক্রবর্তীর পৌরহিত্যে জগত জননী দেবী দুর্গার বিহিত ষষ্ঠী ও সপ্তমী পূজার মাধ্যমে পূজার কাজ শুরু হয়, মর্হুমহু শংখধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে উৎসব প্রাঙ্গণ মুখরিত ছিল। শ্রী স্বপন অধিকারী পরিচালনায় দ্বিতীয় পর্ব-সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সংগঠনের নিজস্ব শিল্পীদের সমবেত সংগীতের মাধ্যমে। এই পর্বে বাফার শিল্পীদের কথক নৃত্যানুষ্ঠানে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। নিউজার্সী থেকে আগত অতিথি শিল্পী ভারত নাট্যমের উপর নৃত্য পরিবেশন করেন। স্থানীয় শিল্পীরা তাদের নৃত্যের, গীতে দর্শকদের মনোরঞ্জন করেন। ১৫ অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী কোজাগরী লক্ষীপূজা থাকা সত্বেও হল ভর্তি ভক্তদের আগমন সকলকে অবাক করে দেয়। এই দিনের শেষ আকর্ষণ ছিল প্রবাসের স্বনামধন্য শিল্পী শাহ্ মাহবুবের সংগীত পরিবেশন। রাত ১১:৪৫ মিনিটে ১ম দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

দ্বিতীয় দিন ১৬ অক্টোবর রবিবার পূজা শুরু হয় বিকাল ৪:০০ ঘটিকা থেকে। মুহুর্মুহু শংখধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে জগত জননীর অষ্টমী শুরু হয়। এই দিনেই যথারীতি অষ্টমী, নবমী ও দশমী পূজা ও বিসর্জন শ্রী রতন চক্রবর্তীন পৌরহিত্যে সম্পন্ন হয়। সন্ধ্যা ৭.০০ ঘটিকা থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে স্থানীয় শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন। রাত ৯:৩০ মিনিটে শুরু হয় নাট্যানুষ্ঠান ‘দেবী দুর্গা। সকল শিল্পীরাই মনোমুগ্ধকর অভিনয় উপহার দেন তবে দেবী দুর্গার ভূমিকার শ্রীমতি মিথুন দেব এবং মাইশাষুর শ্রী সদানন্দ ঘোষের অভিনয় উল্লেখ্য। নাটকটি পরিচালনায় ছিলেন শ্রী খোকন পাল। স্থানীয় শিল্পীরা সিলেট অঞ্চলের স্বনামধন্য ধামাল নুত্য পরিবেশন করেন।

ভারত থেকে আগত সংগীত শিল্পী শতরূপা ব্যানর্জীর সংগীত পরিবেশন সকলকে মুগ্ধ করে। সর্বশেষ আকর্ষণ ছিল র‌্যাফেল ড্র, প্রথম পুরস্কার ৪৪” স্যামসান স্মার্ট এলইডি টেলিভিশন। ১ম পুরস্কার বিজয়ী উপস্থিত থাকায় তাকে পুরস্কার প্রদান করা হয়। দ্বিতীয় পুরস্কার বিজয়ী কেউ উপস্থিত না থাকায় পুরস্কারটি রাধাকৃষ্ণ সেবক সংঘের তত্ত্বাবধানে সংরক্ষিত আছে। ২য় পুরস্কার বিজয়ী প্রার্থীকে তার টিকেটসহ শ্রী নিতাই নাথ ৬৪৬-৬৫১-২৭৬১, শ্রী নেপাল কুন্ডু ৭১৮-৭৩০-০২২৯, এবং শ্রী খোকন পাল ৭১৮-৬৬৬-৯৩৫৮ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

পরিশেষে উপস্থিত ভক্ত, সংগঠনের শিল্পী, কলাকুশলী ও সদস্যদের সহযোগিতার জন্য সাধারণ সম্পাদক শ্রী নেপাল চন্দ্র কুন্ডু ও সভাপতি শ্রী নিতাই নাথ ধন্যবাদ জ্ঞাপন করেন। উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন পূর্বক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন শ্রী খোকন পাল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV