নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিত একুশ উদযাপন : নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি শেখানোর ওপর গুরুত্বারোপ
ইউএসএনিউজঅনলাইন.কম : বিনম্র শ্রদ্ধায় বাঙালী অধ্যুষিত নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে বাংলাদেশের মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। প্রবাসে বাংলা ভাষার বিস্তার এবং ভাষা শহীদদের স্মরণে সম্মিলিতভাবে ১৯ টি সংগঠন এবং সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন কমিটির সার্বিক তত্ত্বাবধানে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে উদযাপিত হয় মহান একুশে।
২০ ফেব্রুয়ারী সোমবার বিকেল থেকে শুরু হওয়া নানান কর্মসূচি শেষ হয় একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে। অনুষ্ঠানমালায় ছিল আলোচনা, স্মৃতিচারণ, শিশুদের চিত্রাঙ্কন ও বর্ণমালা প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজন।
সম্মিলিত একুশ উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ শামীম মিয়া এবং সাহিত্য-সাংস্কৃতিক উপ কমিটির সদস্য ডা. নাহিদ খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা, কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল,
মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার প্রফেসার শেখ আল মামুন, বিশিষ্ট রাজনীতিক যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, সাংবাদিক ও টিভি উপস্থাপক ইউএসএনিউজঅনলাইন ডটকম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, উপদেষ্টা মাহবুব আলম, উপদেষ্টা সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, উপদেষ্টা আব্দুল বাছির খান, সম্মিলিত একুশ উদযাপন কমিটির আহ্বায়ক নজরুল হক, কমিটির যুগ্ম আহ্বায়ক এ. ইসলাম মামুন ও শাহেদ আহমেদ, যুগ্ম সদস্য সচিব নুর উদ্দিন, মঞ্জুর চৌধুরী জগলুল ও বুরহান উদ্দিন, প্রধান সমন্বয়কারী আব্দুল গাফ্ফার চৌধুরী খসরু,
সমন্বয়কারী সেবুল খান মাহবুব, সদস্য মোঃ শামীম আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক উপ কমিটির যুগ্ম আহ্বায়ক কামরুন্নাহার রিতা, সদস্য রেক্সনা মজুমদার, মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা প্রফেসার সৈয়দ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা আবু লেইছ চৌধুরী, বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্র্যাটিক সোসাইটির সভাপতি মো. সোলায়মান আলী, তৌফিকুর রহমান ফারুক, মোঃ রফিকুল ইসলাম, প্রফেসার আবদুল কায়্যুম, মির্জা মামুনুর রশিদ,
মুক্তিযোদ্ধা আবু কাওসার চিশতি, রতন কুমার চক্রবর্তী, শফিকুর রহমান, মোঃ আলী রাজা, সামাদ মিয়া জাকের, মনসুর রহমান, মোঃ আলী, হুমায়ুন আহমদ, প্রদীপ বৈদ্য, জামাল হোসাইন প্রমুখ। নতুন প্রজন্মসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা এবং টিভি চ্যানেল ১২ কে বিশেষ সম্মানা প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কার প্রদান করা হয়। শিশুদের বর্ণমালা প্রতিযোগিতার বিষয় ছিল বাংলা কথা বলা, বাংলা বর্ণমালা লিখা, বাংলা সংখ্যা লিখা, বাংলা কবিতা আবৃত্তি, বাংলা গান করা এবং চিত্রাঙ্কন। মামুন’স টিউটোরিয়ালের সৌজন্যে আয়োজিত প্রতিযোগিতায় পুরস্কারের মধ্যে ছিল ডেস্কটপ কম্পিউটার, লেপটপ কম্পিউটার, আই প্যাড, টেবলেট, ওয়ারলেস হেড সেট, স্মাাট ফোন ইত্যাদি।
অনুষ্ঠানে বক্তারা একুশের ভাষাশহীদদের স্মরণ করে নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন। বক্তারা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি শেখানোর ওপর গুরুত্বারোপ করেন। এসময় মহান মুক্তিযুদ্ধের প্রতি যথার্থ সম্মান প্রদর্শনার্থে আলবেনির ক্যাপিটল হলে সিনেট ও অ্যাসেম্বলি হাউসে আগামী ২৮ মার্চ অনুষ্ঠেয় বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস – বাংলাদেশ ডে অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানান হয়।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী জিল্লুর রহমান, ন্যান্সি খান, ইভা পপি, মাজেদুল ও আফজাল। এছাড়াও ব্রঙ্কস পূজা কমিটির সঙ্গীত শিল্পীরা কোরাস গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে গীতি কাব্য পাঠ করেন কবি জুলি রহমান। স্বরচিত কবিতা আবৃত্তি করেন জুঁই ইসলাম। বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠান উপভোগ করেন।
নানা কর্মসূচির পর একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে ফুল দেয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। নিউইয়র্ক সময় একুশের প্রথম প্রহরে মঙ্গলবার ১২টা ১ মিনিটে গোল্ডেন প্যালেসে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আয়োজক সংগঠনসহ অন্যান্যরা।
অনুষ্ঠান উপলক্ষে সম্মিলিত একুশ উদ্যাপন কমিটির উদ্যোগে এ. ইসলাম মামুনের সম্পাদনায় মায়ের ভাষা শীর্ষক একটি স্মরণীকা প্রকাশ করা হয়।
আয়োজক সংগঠন গুলো হচ্ছে, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কস, বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্র্যাটিক সোসাইটি, বাংলাদেশী-আমেরিকান উইমেন্স এসোসিয়েশন, সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইন্ক, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি, সিলেট দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা ইনক, নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন অব ইউ এস এ ইন্ক, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ, ব্রঙ্কস পূজা কমিটি, সনাতনী সেবা সংঘ ব্রঙ্কস ইউএসএ, রাধাকৃষ্ণ সেবা সংঘ, ব্রঙ্কস বাংলাদেশী উইমেন্স এসোসিয়েশন, থ্রী জেনারেশন এলায়েন্স এবং রংধনু সোসাইটি অব ব্রঙ্কস।
উল্লেখ্য, অনুষ্ঠানে গ্রান্ড স্পন্সর ছিলেন পার্কচেষ্টার ফ্যামেলী ফার্মেসী কর্ণধার মি: গৌরব কুঠারী। আরো স্পন্সর ছিলেন বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, এনওয়াইসি কমিউনিটি মেডিকেল কেয়ারের কর্ণধার ডা. আতাউল চৌধুরী তুষার, ডা. রোমানা সবুর, রিয়েলেটর শাহ সুফিয়ান, মামুন’স টিউটোরিয়াল, আল-আকসা গ্রোসারী, প্রিমিয়াম রেষ্টুরেন্ট, বাংলা টাউন সুপার মার্কেট, বাংলা গার্ডেন রেষ্টুরেন্ট ও পার্কচেষ্টার ব্রঙ্কস রিয়েলটি।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ