নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি : চেয়ারম্যান এন মজুমদার
ইউএসএনিউজঅনলাইন.কম : প্রবাসে বাংলা ভাষার বিস্তার এবং ভাষা শহীদদের স্মরণে প্রতি বছরের মত এবারো সম্মিলিতভাবে বাংলাদেশের মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। আগামী ২১ ফেব্রুয়ারি নিউইয়র্কে সম্মিলিতভাবে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপনের লক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এদিকে, আগামী ২১ ফেব্রুয়ারি ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে সম্মিলিতভাবে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপনের লক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ব্রঙ্কস কমিউনিটি। স্থানীয় সময় গত রোববার ব্রঙ্কসের একটি রেষ্টুরেন্টে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের বিশেষ সভায় যথাযথভাবে দিবসটি উদযাপনের লক্ষে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এ কমিটির চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদারকে। কমিটির মেম্বার সেক্রেটারী শাহেদ আহমেদ এবং চীফ কোঅর্ডিনেট হয়েছেন এ ইসলাম মামুন। পরবর্তী সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী