নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিত একুশ উদযাপনে ব্যাপক কর্মসূচি
ইউএসএনিউজঅনলাইন.কম : বাঙালী অধ্যুষিত নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে বাংলাদেশের মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। প্রবাসে বাংলা ভাষার বিস্তার এবং ভাষা শহীদদের স্মরণে সম্মিলিতভাবে ১৫ টি সংগঠন এবং সম্মিলিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন কমিটির সার্বিক তত্ত্বাবধানে ব্রঙ্কসের মামুন’স টিউটোরিয়ালে উদযাপিত হবে মহান একুশে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির আয়োজনে ২০ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যে ৬টা থেকে শুরু হবে নানান কর্মসূচি। একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানো হবে। অনুষ্ঠানমালায় আরো থাকবে একুশের আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রভাত ফেরি ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় থাকবেন সঙ্গীত শিল্পী তনিমা হাদী, সৈয়দ ফয়েজ সহ স্থানীয় শিল্পীবৃন্দ। অনুষ্ঠান বাস্তবায়নে একটি উদযাপন কমিটিও গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন আহ্বায়ক আব্দুস শহীদ, প্রধান উপদেষ্টা মোহাম্মদ এন মজুমদার, সদস্য সচিব এ ইসলাম মামুন, প্রধান সমন্বয়কারী মোতাসিম বিল্লাহ তুষার, যুগ্ম আহ্বায়ক মো: শামীম মিয়া, মঞ্জুর চৌধুরী জগলু ও জামাল হোসাইন। সমন্বয়কারী সামাদ মিয়া জাকের, মোশাহীদ চৌধুরী, সারোয়ার চৌধুরী, এম ডি আলাউদ্দিন, বোরহান উদ্দিন ও নূরে আলম জিকু, যুগ্ম সদস্য সচিব শামীম আহমেদ, আরিফ রেজা ও কাজী রবিউজ্জামান।
অনুষ্ঠান স্পন্সর পার্কচেষ্টার ফ্যামিলি ফার্মিসি, খলিলস ফুড, পার্কচেষ্টার ব্রঙ্কস রিয়েলিটি, এটর্ণী এইচ ব্রুস ফিশার, মার্কস হোম কেয়ার, এনওয়াইসি ডকস ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রব দলা মিয়া।
ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির পক্ষে উদযাপন কমিটির আহবায়ক আব্দুস শহীদ এবং সদস্য সচিব এ ইসলাম মামুন অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি