Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিত স্বাধীনতা দিবস উদযাপন কমিটি : আহ্বায়ক এন মজুমদার, প্রধান সমন্বয়কারী শহীদ এবং সদস্য সচিব সামাদ

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: March 1, 2022 | 11:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে বাংলাদেশের মহান বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। ব্রঙ্কসে সম্মিলিতভাবে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সার্বিক তত্ত্বাবধানে উদযাপিত হবে মহান স্বাধীনতা দিবস। অনুষ্ঠান বাস্তবায়নে গত ২৮ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসে খলিল পার্টি সেন্টারে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির এক সভায় একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। মোহাম্মদ এন মজুমদারকে আহ্বায়ক, আব্দুস শহীদকে প্রধান সমন্বয়কারী এবং সামাদ মিয়া জাকেরকে উদযাপন কমিটির সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
ব্রঙ্কস সম্মিলিত স্বাধীনতা দিবস উদযাপন কমিটির এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন আব্দুস শহীদ। মো. শামিম মিয়ার পরিচালনায় প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ এন মজুমদার, আব্দুর রহিম বাদশা, সামাদ মিয়া জাকের, মো. খলিলুর রহমান, মঞ্জুর চৌধুরী জগলু, খবির উদ্দিন ভূইয়া, এ ইসলাম মামুন, এম ডি আলাউদ্দিন, নূরে আলম জিকু, রেজা আব্দুল্লাহ, কাজী রবিউজ্জামান, জামাল আহমেদ, এইচ এম মিজানুর রহমান, আল মামুন সরকার, মছনুর রহমান, মোশাররফ শিকদার প্রমুখ। স্বাধীনতা দিবস উদযাপন কর্মসূচির মধ্যে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, আলোচনা সভা, কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা থাকবে বলে জানা গেছে।
ব্রঙ্কস সম্মিলিত স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ এন মজুমদার এবং সদস্য সচিব সামাদ মিয়া জাকের তাদের উদযাপন কমিটির দায়িত্ব প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV