নিউইয়র্কের ব্রঙ্কসে স্পাইস আপ সুইটস অ্যান্ড রেষ্টুরেন্টের বর্ণাঢ্য উদ্বোধন (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/362332972305409
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের ক্যাসেলহিল এলাকায় স্পাইস আপ সুইটস অ্যান্ড রেষ্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং হয়েছে। গত ৮ অক্টোবর সিক্স ট্রেনের ক্যাসেলহিল স্টপেজের অদূরে ২১৬০ ওয়েস্টচেস্টার এভিনিউতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে রেষ্টুরেন্টটি যাত্রা শুরু করে।

স্বাস্থ্য সম্মত উন্নতমানের খাবার পরিবেশন ও আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে মিলাদ মাহফিল এবং ফিতা কেটে রেষ্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

স্পাইস আপ সুইটস অ্যান্ড রেষ্টুরেন্টের অন্যতম কর্ণধার তরুন ব্যবসায়ী জাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন পার্কচেষ্টার জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম এবং বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া। মুনাজাতে স্পাইস আপ সুইটস অ্যান্ড রেষ্টুরেন্টের ব্যবসায় সফলতাসহ কমিউনিটি, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
এসময় অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের উপদেষ্টা আলমাস আলী, খলিল বিরিয়ানী হাউজের কর্ণধার মোঃ খলিলুর রহমান, সুন্দর বন গ্রোসারির সিইও স্বপন তালুকদার, ব্যবসায়ী আবদুল জে খান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মো. সামাদ মিয়া জাকারিয়া, খবির উদ্দিন ভূইয়া, মোজাফফর হোসেন, জালাল চৌধুরী, কামরুজ্জামান বাবু, মমতাজ উদ্দিন মাস্টার প্রমুখ। বাংলাদেশী কমিউিনিটির নের্তৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্পাইস আপ সুইটস অ্যান্ড রেষ্টুরেন্টের পক্ষে আগত অতিথিদের স্বাগত জানান অন্যতম কর্ণধার জাকির আহমেদ সহ অন্যান্যরা।

বক্তারা প্রতিষ্ঠানটির শুভ কামনা করে বলেন, বাঙালী মালিকানায় ক্যাসেল হিল এলাকায় এমন হালাল রেষ্টুরেন্ট গড়ে ওঠায় প্রবাসীরা হাতের নাগালেই সুলভ মূল্যে পাবেন হালাল খাবার।

জাকির আহমেদ জানান, ব্রঙ্কসে বাঙালিসহ অন্যান্য কমিউনিটিকে স্বাস্থ্য সম্মত উন্নতমানের হালাল খাবার পরিবেশনের লক্ষ্যে বাঙালী অধ্যুষিত এই এলাকায় আধুনিক রুচিশীল এ রেষ্টুরেন্টি প্রতিষ্ঠা করা হয়। বলেন, আমরা ক্রেতাদের সুলভ মূল্যে উন্নতমানের রুচিশীল হালাল খাবারের প্রতিশ্রুতি দিচ্ছি। কোন ব্যবসায়িক উদ্দেশ্যে নয়, কমিউনিটির চাহিদার প্রতি লক্ষ্য রেখে কমিউনিটিকে প্রকৃত সেবা প্রদানের উদ্দেশ্যেই রেষ্টুরেন্টটি প্রতিষ্ঠা করা হয়।

রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ জানান, তাদের রেষ্টুরেন্টটিতে বিশেষ বিশেষ খাবারের ব্যবস্থা থাকছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশী খাবারের পাশাপাশি ইন্ডিয়ান, আমেরিকান এবং চায়নিজ খাবারের বিপুল সমাহার। সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার এবং বিয়ে, মিলাদ, পিকনিকসহ বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশনে রয়েছে বিশেষ ব্যবস্থা। বিশেষ করে এ প্রজন্মের ছেলে মেয়েদের খাবারের রুচির প্রতি লক্ষ্য রেখে স্পাইস আপ সুইটস অ্যান্ড রেষ্টুরেন্ট তৈরী করছে নানা রুচিসম্মত আইটেম। রেষ্টুরেন্টটিতে রয়েছে বিভিন্ন আইটেমের এপিটাইজার, স্যুপ, মাছ, মাংশ, তরকারী, বিরিয়ানী, তন্দ্ররী, চাইনীজ স্পেশাল, মিষ্টান্ন, পানীয়সহ সুস্বাদু নানা ধরনের খাবার। অত্যন্ত দক্ষ সেফের পরিচালনায় সম্পূর্ণ পরিচ্ছন্ন পরিবেশে স্বল্প সময়ে খাবার পরিবেশনের প্রতিশ্রুতি রয়েছে মালিক পক্ষের। সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে সব ধরণের মজাদার খাবার। গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে চলছে বিশেষ সেল। কর্তৃপক্ষ জানান, রেষ্টুরেন্টটি প্রতিদিন সকাল ৯ টা থেকে মধ্য রাত পর্যন্ত খোলা থাকছে। রেষ্টুরেন্টে ফ্রি ডেলিভারী ও ক্যাটারিংয়ের ব্যবস্থা রয়েছে।

উদ্বোধনের পর পরই প্রবাসী বাংলাদেশীসহ বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক খাবারের জন্য ভিড় জমাতে শুরু করেন রেষ্টুরেন্টটিতে। স্পাইস আপ সুইটস অ্যান্ড রেষ্টুরেন্টটির সাথে যোগাযোগের ফোন : ৭১৮-৮২২-৮৭৭৭।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি