নিউইয়র্কের ব্রঙ্কসে হিউম্যান সাপোর্ট করপোরেশনের ফ্রি টিকাদান কর্মসূচী (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/672982930237391
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে মানবাধিকার উন্নয়ন সংস্থা হিউম্যান সাপোর্ট করপোরেশনের ফ্রি টিকাদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে গত ৩০ আগস্ট রোববার। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় মামুন’স টিউটরিয়ালে হিউম্যান সাপোর্ট করপোরেশনের ৮ম বর্ষের প্রথম ফ্রি টিকাদান কর্মসূচী ছিল এটি। এদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এ কর্মসূচীতে ব্যাপক সাড়া পড়ে। কানাই শীলকে টিকা দানের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোন করা হয়।

হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামলীলীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মো: সোলায়মান আলীর সভাপতিত্বে এ কর্মসূচীতে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন মানুন’স টিউটোরিয়ালের সত্ত্বাধিকারী প্রফেসার শেখ আল মামুন, ডা. মুমতাজ জাহান, এমডি, ওয়াল গ্রিন ফার্মাসিস্ট ও ফার্মাসি ম্যানেজার এন্চোনিয়েত ওকেইন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন সেন, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সাবেক সভাপতি আব্দুল হাসিম হাসনু, সভাপতি আহবাব চৌধুরী খোকন, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার সাবেক সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম, মো. শামিম মিয়া, মা ট্রাভেলস এজেন্সির সিইও আবুল কালাম আজাদ, শ্যামল চন্দ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই কর্মসূচীর গ্র্যান্ড স্পন্সর ছিল ওয়াল গ্রিন এবং সিভিএস ফার্মাসি।
সংগঠনের সভাপতি প্রবাসের বিশিষ্ট রিয়েলস্টেট ব্যবসায়ী মো: সোলায়মান আলী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন সেন এ টিকাদান কর্মসূচীতে অংশগগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

তারা বলেন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটির সকলের সুস্থ্যতার লক্ষে এই ফ্রি ভ্যাকসিন কর্মসচীর আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। তারা জানান, যাদের হেলথ ইন্সুরেন্স নেই বা যারা নবাগত, বিনা মূল্যে টিকা দানের সুযোগ তারাই বেশী গ্রহণ করেন। যাদের হেল্থ ইন্সুরেন্স আছে তারা নিজ নিজ প্রাইমারি ডাক্তারের অফিস বা ফার্মাসি থেকে এই ভ্যাকসিন নিতে পারেন। কিন্তু যারা আন ডকুমেন্টেড বা ভিজিটর, তারাই মূলতঃ এই কর্মসূচীর বেনিফিসিয়ারি হন। তাদের জন্য এই কর্মসূচি ফলপ্রসূ।

মো: সোলায়মান আলী জানান, প্রথম দফা কর্মসূচীতে অর্ধশতাধিক লোক বিনা মূল্যে টিকা দানের সুযোগ গ্রহণ করেন। অষ্টম বর্ষে এবার তিনদিন এই কর্মসূচি বাঙ্গালী অধ্যূষিত ব্রঙ্কস ও কুইন্সে অনুষ্ঠিত হবে।
বছরের দ্বিতীয় কর্মসূচি আগামী ৬ই সেপ্টেম্বর জ্যামাইকা হিলসাইডে স্কলাসটিকা টিউটোরিয়ালে এবং তৃতীয় দফা কর্মসূচি আগামী ২০শে সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের প্রাণ কেন্দ্রে স্কলাসটিকা টিউটোরিয়ালে অনুষ্ঠিত হবে। হিউম্যান সাপোর্টে কর্পোরেশনের এই কর্মসূচিতে সকলকে অংশ গ্রহণের আমন্ত্রণ জানান তিনি।

তিনি বলেন, উত্তর আমেরিকায় প্রতি বছর কয়েক হাজার মানুষ ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তাই শীতে ফ্লু সিজনে প্রতি বছরই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রতিষেধক হিসেবে এই ভ্যাকসিন অধিক কার্যকরী ভূমিকা পালন করে।
মো: সোলায়মান আলী জানান, প্রবাসীদের নানাবিধ প্রয়োজনীয় সমস্যার সমাধান কল্পে বিভিন্ন সুযোগ সুবিধা, বাধা-বিপত্তি, দায়-দায়িত্ব ও অধিকার শীর্ষক বিভিন্ন সেমিনার, সামাজিক-সাংস্কৃতিক আয়োজন সহ মূলধারার রাজনীতিতে সক্রিয় অংশ গ্রহণ করে যাচ্ছে সংগঠনটি।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি