Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রঙ্কসে হিলারির পক্ষে বাংলাদেশিদের নির্বাচনী সমাবেশ, প্রবাসীদের অধিকার সমুন্নত রাখতে হিলারিকে ভোট দেয়ার আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: November 8, 2016 | 12:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশিদের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উত্তর আমেরিকায় বাঙালীদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি-ব্যান্ডস এবং বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের যৌথ আয়োজনে এ নির্বাচনী সমাবেশে ৮ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠেয় নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনসহ সকল পদে ডেমোক্রেটিক প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান হয়। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় রসনা চাইনিজ অ্যান্ড কাবাব রেষ্টুরেন্টের সামনে গত ৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ব্যান্ডস-এর প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক আবদুস শহীদ এবং পরিচালনা করেন ব্যান্ডস-এর সাধারণ সম্পাদক সোলায়মান আলী।hilary_bx_2
এসময় অন্যদের মধ্যে ব্রঙ্কসের বাংলাবাজার বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, ব্যান্ডস-এর সহ সভাপতি এডভোকেট নাসির উদ্দিন, আবদুল বাছির খান ও রফিকুল ইসলাম, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব, সহ সভাপতি তৌকিকুর রহমান ফারুক, সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, কমিউনিটি এক্টিভিস্ট কফিল আহমদ চৌধুরী, মজিবুর রহমান মিলন, প্রফেসার মজিবুর রহমান, আবদুর রৌফ, বশিরসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।hilary_bx_3
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এ নির্বাচনী সমাবেশের মাধ্যমে মার্কিন মূলধারার রাজনীতিতে প্রবাসী বাংলাদেশি ভোটারদের কেন্দ্রে যেতে এবং ভোটের মূল্য বোঝাতে এ আয়োজন। তারা বলেন, এবারের নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ। প্রবাসীদের অধিকার সমুন্নত রাখতে হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট নির্বাচিত করতে সকলকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যেতে হবে। সমাবেশে বক্তারা ইমিগ্রেশন, ধর্ম, বর্ণ মাইনরিটিদের অধিকার, চিকিৎসা ও শিক্ষার পরিকল্পনা নিয়ে কথা বলে ভোটারদের আকৃষ্ট করেন। এসময় তারা সকল বাংলাদেশি আমেরিকান ভোটারদের হিলারিকে ভোট দেয়ার জন্য আহবান জানান।
বক্তারা বলেন, নির্বাচনের ঠিক আগের দিন এ আয়োজন ছিল অত্যন্ত সময় উপযোগী।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যান্ডস এবং বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের কর্মকর্তারা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV