Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রুকলিনে পাক্ষিক চিত্রালীর প্রথম বর্ষপূর্তি পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: October 27, 2010 | 10:16 PM

 হাকিকুল ইসলাম খোকন: গত ২৪ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্কে ব্রুকলিনের জাফরান পার্টি হলে নিউইয়র্ক হতে প্রকাশিত পাক্ষিক চিত্রালীর প্রথম বর্ষপূর্তি ও ‘ধূসর চোখে স্বপ্ন শূন্যতা’ কাব্যগ্রন্থের প্রকাশনা উপলক্ষে লেখক-পাঠক পুনর্মিলনী, কাব্যজলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হল ভর্তি প্রবাসের রাজনীতিক, সাংবাদিক, শিল্পী, লেখক, কবি, সাহিত্যিক ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়েছিল। চিত্রালী লেখক-পাঠক ফোরাম আয়োজিত এই বর্ষপূর্তি ও কাব্যগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রালী সম্পাদক ও অধুনালুপ্ত দৈনিক বাংলার নির্বাহী সম্পাদক অধ্যাপক সুদীপ্ত দেব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কালচারাল মিনিস্টার ও বিশিষ্ট নাট্যকার অধ্যাপক মমতাজউদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সাব্বির আহমদ চৌধুরী, সাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব বেলাল বেগ এবং এটর্নী মঈন চৌধুরী।

 

ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের সূচনা হয় কবি মমতাজ বেগম আলোর কবিতা পাঠ এবং অতিথিদের ফুলের তোড়া দিয়ে অনুষ্ঠানের পক্ষ থেকে অভিবাদন জানানোর মাধ্যমে। নির্ধারিত বিষয় ‘কমিউনিটির জন্য সংবাদপত্র’ বিষয়ে আলোচনায় অংশ নেন বার্তা সংস্থা বাপস নিউজ এডিটর এবং পুরস্কার প্রাপ্ত সাংবাদিক, এক্টিভিস্ট হাকিকুল ইসলাম খোকন, কম্যুনিটি বোর্ড ১২ সদস্য আবু খালিকুজ্জামান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সামছুদ্দিন আযাদ, মহিলা বিষয়ক সম্পাদক আইরিন পারভীন, আওয়ামী লীগ নেতা লুৎফুল করিম, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি মো: নজরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের নবনির্বাচিত প্রথম সহসভাপতি ওয়াসি চৌধুরী, নবনির্বাচিত স্কুল ও শিক্ষা সম্পাদক কাজী আজিজুল হক মুন্না, কম্যুনিটি নেতা রেজাউল করিম সগীর, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ট্যাক্স কনসালট্যান্ট আশিকুল হক সাইয়েদ, কবি আনোয়ার হোসেন সেলিম, লেখক নজরুল ইসলাম বাবুল, বাংলাদেশ সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাজউদ্দিন বাবর, সন্দ্বীপ এসোসিয়েশনের সভাপতি নুরুল আমিন ও সাধারণ সম্পাদক মো: আশ্রাফউদ্দিন। পুরো অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন কবি জুলি রহমান, কবি মাইনুল আমিন ও শিবলী সাদিক। কবি জুলি রহমান উপস্থাপনা শেষ করেন তার একটি কবিতা পাঠ করেন। শিবলী সাদিকও কবিতা আবৃত্তি করেন। কবি মাইনুল আমিনের একটি কবিতা আবৃত্তি করে ছোট্ট মণি ফাহমিদা কেয়া। ‘ধূসর চোখে স্বপ্ন শূন্যতা’ কাব্যগ্রন্থের কবি মাইনুল আমিন তার গ্রন্থ থেকে তিনটি কবিতা পাঠ করেন এবং তার বক্তব্যে নিউইয়র্কের দুই দশকের প্রবাস জীবনের বর্ণণা দেন। উল্লেখ্য কবি মাইনুল আমিন ২০ বছরের প্রবাস জীবন শেষে ২৭ অক্টোবর দেশের টানে স্ত্রী সন্তানদের সাথে সময় কাটানো এবং দেশের কল্যাণে বাকী জীবন দেশেই কাটাবেন বলে উল্লেখ করেন। তিনি সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান। দ্বিতীয় পর্বে তার এই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি অধ্যাপক মমতাজউদ্দিন আহমদ এবং কবিকে উৎসাহিত করে বলেন বাংলাদেশে চলে গেলেও পুনরায় প্রবাসে চলে আসার জন্য। তিনি বলেন, নিউইয়র্ক থেকে প্রকাশিত চিত্রালী চিত্রা নক্ষত্রের মতই আলোকিত। এটি প্রবাসে সকল মানুষের আয়না। তিনি চিত্রালী সম্পাদক অধ্যাপক সুদীপ্ত দেবকে প্রবাসে সুন্দর, পরিচ্ছন্ন চিত্রালী প্রকাশ করাতে ধন্যবাদ জানান। বিশেষ অতিথি কনসাল জেনারেল সাব্বির আহমদ চৌধুরী বলেন, চিত্রালীর অবয়ব আমার ভাল লাগে। পত্রিকায় সংবাদ, সাহিত্য, বিজ্ঞান বিশ্বের সব তথ্যই পাওয়া যায়।তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দিত।

 

 

 

  তিনি সম্পাদককে ধন্যবাদ জানিয়ে বলেন একজন বিজ্ঞান ব্যক্তিত্ব হয়েও তিনি একটি ভালো মানের পত্রিকা প্রকাশনা ও সম্পাদনা করছেন। তা কমিউনিটির এক সাফল্য। তিনি কবি মাইনুল আমিনের দীর্ঘায়ু কামনা করেন। বিশিষ্ট সাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব বেলাল বেগ বলেন চিত্রালী ব্রুকলিন থেকে বের হয়। এটি এ এলাকার বাতিঘর। তিনি সম্পাদকের পরিচয় দিয়ে বলেন বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং বর্তমানে পদার্থবিজ্ঞানে উচ্চতর গবেষণায় জড়িত থেকেও এরকম একটি দুরুহ কাজ তথা পত্রিকা প্রকাশনা ও সম্পাদনা করে যাচ্ছেন এবং একটি বছর সাফল্যের সাথে পার করে দিয়েছেন। বেলাল বেগ সবাইকে চিত্রালী প্রকাশনা অব্যাহত রাখতে সহযোগিতার হাত বাড়াতে আহবান জানান। তিনি কবি মাইনুল আমিনের কাব্যগ্রন্থের প্রশংসা করে তাকে নিরলস লেখালেখিতে উৎসাহিত করেন। এটর্নী মঈন চৌধুরী চিত্রালীকে সহযোগিতা করতে সবাইকে আহবান জানান। আলোচনা সভা শেষ হয় সভাপতি অধ্যাপক সুদীপ্ত দেব এর উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে। তিনি কবি মাইনুল আমিনের সুস্বাস্থ্য কামনা করেন। তৃতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোজ্ঞ সঙ্গীত পরেবেশন করেন প্রবাসের খ্যাতনামা শিল্পী দম্পতি সহিদুল সরকার ও সাকিনা ডেনি। দীর্ঘ সময় বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই সমাবেশে কম্যুনিটির অনেক সুধীজনকে দর্শক-শ্রোতাদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয় এবং নাম ঘোষণা করে অনেককে কৃতজ্ঞতা জানানো হয়। এদের মধ্যে ছিলেন – কবি মেহের চৌধুরী, সাংবাদিক আহমেদ নাসিম, লেখক-কবি এ বি এম সালেহউদ্দিন, কবি নিলুফার রেজা, কবি রেজাউল করিম, স্বদেশ ফোরাম সভাপতি ও কবি অবিনাশ আচার্য, ঔপন্যাসিক ও সাংবাদিক সাঈদ তারেক, চিত্রালীর ব্যবস্থাপক অনিতা দেব বর্মন, সাংবাদিক ও চিত্রালী ব্যবস্থাপক মাস্টার নাসির উদ্দিন চৌধুরী, ব্রুকলিনস্থ বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি আলহাজ্ব আবুল হাশেম, চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সভাপতি আবদুর রব চৌধূরী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী, নোয়াখালী সমিতির তাজু মিয়া, কোম্পানীগঞ্জের নেতা ভিপি বাবুল ও লতিফুর রহমান লিটন, টিডিএস ইন্স্যুরেন্স খ্যাত দেওয়ান আলামিন, আবু সাঈদ চৌধুরী, মামুনুর রশীদ, কুমিল্লা সোসাইটির সভাপতি মোশাররফ হোসেন খান চৌধুরী, নোয়াখালী আওয়ামী পরিষদের সভাপতি কামালউদ্দিন, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার মো: হেলালউদ্দিন, সন্দ্বীপ সোসাইটির সভাপতি আবদুল ওয়াদুদ ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সন্দ্বীপ এডুকেশন এন্ড কালচারাল সোসাইটির সভাপতি শফিকুল আলম অলস্টার ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নজরুল, বাউরিয়া জনকল্যাণ সমিতির এম এ সালাম, বাংলাদেশ সোসাইটির কার্যকরী সদস্য সৈয়দ এম কে জামান, সন্দ্বীপ এসোসিয়েশনের সহ সভাপতি আহমেদ পাশা, সমাজকল্যাণ সম্পাদক আলমগীর ভূইয়া, কম্যুনিটি এক্টিভিস্ট কাজী সাখাওয়াত হোসেন আযম, আওয়ামী

 

 

 

  লীগ নেতা খন্দকার আক্কাস, আবুল কাশেম ভূইয়া, বিশিষ্ট কন্ট্রাক্টর মো: ফজলুল কাদের, মো: আবদুল কাদের, মাহফুজুর রহমান দুলাল, অধ্যাপক সাইদুর রহমান দস্তগীর, মাহমুদুল হক বাহার, সামসুল হক, আবু তাহের, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি খুরশীদ আনোয়ার বাবলু ও সাধারণ সম্পাদক ফারুক হোসাইন এবং সমাজকর্মী এ কে এম আলমগীর। সবশেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV