নিউইয়র্কের ব্রুকলীনে ‘টাইম টেলিভিশন ঈদ আনন্দ ও পথমেলা’ ২৩ জুন রোববার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশী-আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি (বাফস) ও ৬৬ প্রিসেঙ্কট কমিউনিটি কাউন্সিল যৌথভাবে আয়োজিত ‘টাইম টেলিভিশন ঈদ আনন্দ ও পথমেলা-২০১৯’ আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২৩ জুন রোববার দিনব্যাপী ব্রুকলীনের চার্চ-ম্যাগডোনাল্ড এভিনিউতে ৫মবারের মতো এই মেলা অনুষ্ঠিত হবে। প্রবাসী বাংলাদেশীদের বিনোদনের পাশাপাশি দেশীয় শিল্প-সংস্কৃতি তুলে ধরা সহ সকল প্রবাসীর মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনকে আরো জোরদার করার লক্ষ্যেই এই পথমেলার আয়োজক করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। মেলায় দেশ ও প্রবাসর শিল্পীদের সঙ্গীত, নৃত্য ছাড়াও নানান পন্যের স্টল আর বিনোদনের ব্যবস্থা থাকবে। এবারের অনুষ্ঠানে প্রবাসে বসবাসকারী দু’জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মানণা জানানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন। খবর ইউএনএ’র।
‘টাইম টেলিভিশন ঈদ আনন্দ ও পথমেলা-২০১৯’ আয়োজক কমিটির আহবায়ক শাহ নেওয়াজ ও বাফস’র সভাপতি কাজী আজম ইউএনএ প্রতিনিধিকে জানান, ব্রুকলীনে আয়োজিত অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু অপেক্ষার পালা। আশা করছি সবার সার্বিক সহযোগিতায় অতীতের চেয়ে এবার আরো ভালো অনুষ্ঠান উপহার দেয়া সম্ভব হবে। উল্লেখ্য, বিগত চার বছরের মতো এবছরও বাংলাদেশী-আমেরিকান ফ্রেন্ডশীপ সোসাইটি (বাফস) ও ৬৬ প্রিসেক্ট কমিউনিটি কাউন্সিল যৌথভাবে ঈদ আনন্দ ও পথমেলা-২০১৯ এর আয়োজন করা হয়েছে। এবারের আয়োজনের টাইটেল স্পন্সর হচ্ছে নিউইয়র্কের জনপ্রিয় টিভি চ্যানেল ‘টাইম টেলিভিশন’।
শাহ নেওয়াজ ও কাজী আজম বলেন, প্রবাসী বাংলাদেশীদের বিনোদনের পাশাপাশি বাংলাদেশের শিল্প-সংস্কৃতি প্রবাসে তুলে ধরা সহ সকল প্রবাসী বাংলাদেশীর মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনকে আরো জোরদার করার লক্ষ্যেই আগামী ২৩ জুন ‘টাইম টেলিভিশন ঈদ আনন্দ ও পথমেলা’-এর আয়োজন করা হয়েছে। মেলায় নিউইয়র্ক সিটি প্রশাসন, স্থানীয় প্রশাসন ও মূলধারার রাজনীতিক সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত থাববেন। মেলায় থাকবে প্রবাস ও দেশের জনপ্রিয় শিল্পীদের সঙ্গীত ও নৃত্য। আরো থাকবে স্টল, শিশু-কিশোর-কিশোরীদের বিনোদনের জন্য বিশেষ আয়োজন। এবারের ঈদ আনন্দ ও পথমেলা সফল করতে তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। তারা বলেন, কোন ব্যবসয়িক স্বার্থে নয়, মূলত: প্রবাসী বাংলাদেশীদের অনন্দ-বিনোদন দিতে আর মূলধারার সাথে কমিউনিটির সম্পৃক্ততা বৃদ্ধির জন্যই বিগত বছরগুলোর মতো এবছরও পথমেলার আয়োজন করা হয়েছে। আর এসব আয়োজনে কমিউনিটি এগিয়ে যাচ্ছে। ‘টাইম টেলিভিশন ঈদ আনন্দ ও পথমেলা-২০১৯’ এর সমন্বয়কারী সৈয়দ ইলিয়াস খসরু অতীতের মতো এবছরের পথমেলা সফল করতে প্রবাসের সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’