Saturday, 25 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রুকলীনে প্রবাসীদের মানববন্ধন থেকে ফাহিম ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: July 22, 2020 | 1:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টারের সামনে প্রবাসীদের এক মানববন্ধন থেকে ‘পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহের ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান হয়েছে। গত ২০ জুলাই সোমবার যুক্তরাষ্ট্র প্রবাসি সন্দ্বীপবাসির আয়োজনে ফাহিম সালেহ হত্যার প্রতিবাদ মানববন্ধন কর্মসূচিতে বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন।

কমিউনিটি লিডার নরুল ইসলাম নজরুলের পরিচালনায় এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী মোস্তফা কামাল, হাজী সিরাজুল মাওলা, সামছুদ্দিন আজাদ, আবুল কাসেম, ইসমত হক খোকন, এন আমিন, হাজী সিরাজুদ্দৌলা সেলিম, হাজী মফিজুর রহমান, হাজী মজিবুল মাওলা, মাওলানা দিদার, জুয়েল প্রমুখ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মুসলিম সেন্টারের ইমাম ক্বারী মাওলানা রুহুল উল্লাহ।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ফাহিমের ছবিসহ পোস্টার-প্লে কার্ড হাতে নিয়ে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে ‘উই ডিমান্ড ক্যাপিটেল পানিশমেন্ট অব এক্যুউজড’ সহ বিভিন্ন শ্লোগান দেন।

বক্তারা বলেন, ফাহিম শুধু বাংলাদেশীদের জন্যেই অহংকারের প্রতিক ছিলেন না, তিনি ছিলেন পিছিয়ে থাকা বিশ্বের সামগ্রিক উন্নয়নের অগ্র সৈনিক। তার এই মৃত্যুকে কোনভাবেই মেনে নেয়া যায় না। তারা গ্রেফতারকৃত ঘাতক সহ এ নিষ্ঠুর-নির্মমতায় মদদদাতা কেউ যদি থেকে থাকে, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আয়োজকদের মধ্যে ছিলেন হাজী সিরাজুল মাওলা, নরুল ইসলাম নজরুল, হাজী মোস্তফা কামাল, এন আমিন, ইসমত হক খোকন, আবুল কাসেম ও হাজী সিরাজুদ্দৌলা সেলিম প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশি-আমেরিকান ফাহিম সালেহ (৩৩) নিউইয়র্কের ম্যানহাটানে ইস্ট হিউস্টন স্ট্রিটের ওপর ২৬৫ নম্বর বহুতল ভবনের সপ্তম তলায় দুই বেডরুমের এপার্টমেন্টে নৃশংস হত্যাযজ্ঞের শিকার হন। ১৪ জুলাই অপরাহ্নে পুলিশ এসে ওই এপার্টমেন্ট থেকে ফাহিমের খন্ড-বিখন্ড লাশ উদ্ধার করে। এর তিনদিন পর ১৭ জুলাই শুক্রবার ফাহিমের ঘাতক হিসেবে অভিযুক্ত তারই ব্যক্তিগত সহকারি ২১ বছর বয়েসী টাইরেস হ্যাসপিলকে পুলিশ গ্রেফতার করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV