Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ব্রুকলীনে ‘বিল্লাহ টাওয়ার’ উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: September 9, 2020 | 2:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ ডা. এম এম বিল্লাহ নিউইয়র্কে গড়ে তুলেছেন বিল্লাহ টাওয়ার। তার দীর্ঘ প্রবাস জীবনে ব্রুকলীনের ৩১২ ব্রডওয়ে ঠিকানায় ভাড়া অফিস থেকে সেখানে তিনি গড়ে তুলেন সিক্স স্টোরেজ ভবন। ৬০০০ স্কয়ার ফিটে গড়ে উঠা এই ভবনের ব্যয় হচ্ছে ১১ মিলিয়ন ডলার। কমার্শিয়াল ফ্ল্যাট ছাড়াও এই ভবনে থাকছে ২৪টি আবাসিক ফ্ল্যাট। ভবনটির উদ্বোধন উপলক্ষে ৭ সেপ্টেম্বর রোববার বিকেলে ভবনটির ছাদে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। খবর ইউএনএ’র।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্রুকলীন বরো প্রেসিডেন্ট এরিক অ্যাডাম এবং আমেরিকান ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডা. চাঁদ বিহানী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান ভবনের মালিক, বিশিষ্ট দন্ত চিকিৎসক বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ডা. এম এম বিল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ রফিকুল ইসলাম এবং বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি ইমাম আব্দুল্লাহ। অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, ডা. খালেদা লিলি বিল্লাহ, ডা. রেখা বিহানী, ডা. মেছের আহমেদ, জেএমসি’র সেক্রেটারী মনজুর আহমেদ চৌধুরী, টাঙ্গাইল সোসাইটি ইউএস-এর সভাপতি মোহামদ রফিকুল ইসলাম, ডা. বিল্লাহ’র দুই পুত্র এটর্নী ওয়াসিম বিল্লাহ ও ডা. মারজু মোহাম্মদ বিল্লাহ, ভাগ্নে ডা. শাকিল সাঈদ, ভবনের আর্কিটেকচার জোসেফ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট গিয়স আহমেদ, রফিউদ্দিন মঞ্জু, রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ আব্দুস সালাম, মোজাম্মেল হক, সেলিনা শারমিন, হাসান আলী প্রমুখ। দোয়ার পর শেষে কেক কেটে নতুন ভবনের উদ্বোধন করা হয়। কেক কাটে ডা. বিল্লাহ’র নাতী ডেভিড বিল্লাহ।

অনুষ্ঠানে কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে ফরহাদ তালুকদার, মোহাম্মদ হারুন-অর রশীদ বাবলু, আজাদ আলী খান, জাহাঙ্গীর কবীর সহ শতাধিক অতিথি এবং বিল্লাহ পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ইঞ্জিনিয়ার মোমসেক বিল্লাহ, প্রফেসর মোস্তাইজ বিল্লাহ, ডা. মোজাহিদ বিল্লাহ, ডা. আমান সাঈদ, ডা. মোবাসসির বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ডা. এম এম বিল্লাহ জানান, ১৯৭৫ সালের ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আসার পর ১৯৭৮ সালে একজন ডেন্টিষ্ট হিসেবে লাইসেন্স লাভ করেন। আর ১৯৮০ সাল থেকে ব্রুকলীনের ৩০২ ব্রডওয়ে (বর্তমান ঠিকানা ৩১২ ব্রডওয়ে) প্রাইভেড প্র্যাকটিস শুরু করেন। তিনি জানান, সিক্স স্টোরেজ ‘বিল্লাহ টাওয়ার’ ভবনের প্রথম-দ্বিতীয় তলা বাণিজ্যিক ফ্লোর আর বাকী চার ফ্লোরে ২৪টি আবাসিক অ্যাপার্টমেন্ট থাকবে। তিনি জানান, ভবনটি নির্মাণে ব্যয় ১১ মিলিয়ন ডলার। এর মধ্যে ৮ মিলিয়ন ডলার ব্যাংক থেকে ঋণ নেয়া হয়েছে। ১০১৯ সালের জুন থেকে এই ভবন নির্মাণের কাজ শুরু হয়ে চলতি বছরের অর্থাৎ ২০২০ সালের আগষ্ট মাসে কাজ শেষ হয়।
উল্লেখ্য, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার পাকুল্লার বিল্লাহ পরিবারের সন্তানরা নিউইয়র্কে ‘বিল্লাহ পরিবার’ নামে সমধিক পরিচিত। নিউইয়র্ক প্রবাসী বিল্লাহ পরিবারের চার ভাইয়ের মধ্যে দুই ভাই ডাক্তার, এক ভাই ইঞ্জিনিয়ার, আরেক ভাই প্রফেসর। আর দুই বোনের মধ্যে একজন নিউইয়র্কে এবং অপরজন বাংলাদেশে বসবাস করেন। তার ভাইদের স্ত্রীদের মধ্যে ৩জন দেশ ও প্রবাসের ডাক্তার সহ সবাই উচ্চ শিক্ষিত। তাদের সন্তানরাও আমেরিকান ডাক্তার, এটর্নী সহ উচ্চ শিক্ষিত।
ডা. এম এম বিল্লাহ, বাংলাদেশ সোসাইটি ইন্ক, জ্যামাইকা মুসলিম সেন্টার, বাংলাদেশী-আমেরিকান পাবলিক ফ্রন্ট (বাপাফ) এর সাবেক সভাপতি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV