নিউইয়র্কের ভবিষ্যৎ অ্যাপার্টমেন্ট :স্বল্প পরিসরে সব সুবিধা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে ভবিষ্যতের অ্যাপার্টমেন্টে আধুনিক সব ধরনের সুযোগ-সুবিধাই থাকবে। সেখানে স্বল্প পরিসরের মধ্যে থাকবে পর্যাপ্ত আলো-বাতাসের প্রবাহ, নয় ফুট উঁচুতে ছাদ (সিলিং), বড় বড় জানালা ও ঝুলবারান্দা। নিউইয়র্কে গত মঙ্গলবার অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় প্রস্তাবিত এই অ্যাপার্টমেন্টের নকশাটি বিজয়ী হয়। এই অ্যাপার্টমেন্টে হুইলচেয়ার প্রবেশের উপযোগী বাথরুম, পরিপূর্ণ রান্নাঘর, বিনোদন ও ব্যায়ামের জন্য প্রয়োজনীয় পরিসর, সামাজিক অনুষ্ঠান আয়োজনের স্থান, সামনে ও পেছনে বারান্দা এবং ছাদের ওপরে বাগান—সবকিছুই থাকবে মাত্র ২৫০ বর্গফুট থেকে ৩৭০ বর্গফুটের মধ্যেই। অ্যাপার্টমেন্টের ভেতরের (ইন্টেরিয়র) নকশাটি তৈরি করা হয়েছে মূলত পেশাজীবী তরুণদের জন্য। সেখানে বইয়ের তাক (শেলফ) রাখার স্থানসহ পড়াশোনার পর্যাপ্ত সুযোগ থাকবে। এ ছাড়া অতিথিদের জন্য নৈশভোজ আয়োজনের পরিসরও থাকবে। মোট কথা, ওই অ্যাপার্টমেন্টে প্রতি একক জায়গার সর্বোচ্চ সুষ্ঠু ব্যবহার হবে। শহরে ৪৫০ বর্গফুটের চেয়ে ছোট অ্যাপার্টমেন্ট নির্মাণ বর্তমানে অবৈধ। তবে প্রস্তাবিত নকশাটি কার্যকর প্রমাণিত হলে আইন পরিবর্তন করা হবে। নিউইয়র্ক টাইমস ও নিউইয়র্ক অবজারভার।প্রথম আলো
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature