নিউইয়র্কের মেট্রোবাস : থাকবে ওয়াইফাই, মোবাইল চার্জার, ডিসপ্লে বোর্ড
নিউইয়র্ক সিটির মেট্রোবাস সার্ভিস সম্পুর্ণ ডিজিটাল সিস্টেমের আওতায় আসছে । প্রতিটি বাসে থাকবে ওয়াই-ফাই সুবিধা, মোবাইল চার্জের জন্য ইউএসবি চার্জার পয়েন্ট এবং ডিসপ্লেতে পরবর্তী স্টেশনের তথ্য। নিউইয়র্ক সিটি গভর্নরের কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, বাস সার্ভিসকে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে পরিনত করার অংশ হিসেবে যাত্রীদের জন্য আধুনিক ও ডিজিটাল সব সুযোগ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কৌমু। এর অংশ হিসেবে এ বছরের মধ্যে শহরের কমপক্ষে ২০০ বাসে ওয়াইফাই, মোবাইল চার্জিং পয়েন্ট ও ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে। গভর্নরের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মেট্রোবাসের যাত্রীরা। একজন যাত্রী বলেন, চার্জের অভাবে আমার মোবাইল ফোনটি বেশির সময় বন্ধ থাকে। বাসে মোবাইল চার্জের ব্যবসা করা সত্যিই একটি ভালো উদ্যোগ।
নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কৌমু বলেছেন, নগরবাসীর সার্বক্ষনিক সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। আমরা দ্রুততম সময়ে এটি বাস্তবায়ন করতে পারব না। তবে ধীরে ধীরে সুবিধাগুলো নিশ্চিত করা হবে।
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
- ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ
- New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
- নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক