Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের রাজধানী আলবেনীতে ‘বাংলাদেশ ডে’ পালিত

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: March 20, 2013 | 1:27 PM

YouTube –Bangladesh Day – 2013 observed in New York in Honor to Bangladesh’s Independence Day.http://youtu.be/4s1BNWGGgkM http://www.youtube.com/watch?v=4s1BNWGGgkM&feature=youtu.be

সালাহউদ্দিন আহমেদ, আলবেনী, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনীতে ষ্টেট এ্যাসেম্বলী হাউজ ও সিনেট হাউজে পৃথক পৃথকভাবে রেজুলেশন পাশ করে গত ১৯ মার্চ মঙ্গলবার ‘বাংলাদেশ ডে’র মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। রেজুলেশন দুটিতে বাংলাদেশ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয় এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের নাম উল্লেখ করে তাঁদেরকে বিশেষভাবে স্মরণ করা হয়। নিউইয়র্কের ষ্টেট সিনেটর রুবিন দিয়াজ ও নবনির্বাচিত এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদার বিশেষ উদ্যোগে দ্বিতীয়বারের মতো আলবেনীতে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করা হলো। উল্লেখ্য, গত বছর তাদের উদ্যোগে আলবেনীতে প্রথমবারের মতো ষ্টেট এসেম্বলী হাউজে বাংলাদেশ ডে পালিত হয়। নিউইয়র্কের ইতিহাসে ঐদিন আলবেনীতে ষ্টেট সিনেটে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ডে রেজুলেশন গ্রহণ এবং প্রথমবারের মতো পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ-এর সময় ষ্টেট এসেম্বলী ও সিনেট অধিবেশনের কার্যক্রম বন্ধ থাকার কারণে ১৯ মার্চ বাংলাদেশ ডে পালন করা হয়। IMG_1246____SaKiL_1

মঙ্গলবার অপরাহ্ন তিনটার দিকে ষ্টেট সিনেটের অধিবেশনে ‘বাংলাদেশ ডে’র রেজুলেশন গ্রহণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র বাইবেল থেকে পাঠের পর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এসময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ ওহি চৌধুরী। এরপর সিনেটর রুবিন দিয়াজ রেজুলেশনটি পাঠ করে শুনানোর পর কয়েকজন সিনেটর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় ‘বাংলাদেশ ডে’ কমিটির কর্মকর্তারা হাউজের ফ্লোরে এবং প্রবাসী বাংলাদেশীরা হাউজ কক্ষের গ্যালারীতে উপবিষ্ট ছিলেন।

এ্যাসেম্বলীম্যান সিপুলভেদা ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ) প্রতিনিধিকে জানান, সিনেট হাইজে রেজুলেশনটি পাশ হওয়ার আগে মঙ্গলবার সকালে এ্যাসেম্বলী হাউজের অধিবেশন চলাকালে হাউজে ‘বাংলাদেশ ডে’র রেজুলেশন পাস করা হয়। এ্যাসেম্বলী হলে রেজুলেশনটি পাঠ করেন প্রবাসী বাংলাদেশীদের কাছে ‘লুইস ভাই’ হিসেবে পরিচিত এ্যাসেম্বলীম্যান লুইস সিপুলভেদা। নির্ধারিত সময়ের আগেই এ্যাসেম্বলী হাউজে রেজুলেশনটি গ্রহণ হওয়ায় সেসময় প্রবাসী বাংলাদেশীরা হাউজে উপস্থিত থাকতে পারেননি। তবে এ্যাসেম্বলীম্যাস লুইস বাংলাদেশীদের নিয়ে এ্যাসেম্বলী হাউজে উপস্থিত হন এবং সিনেটর ও এ্যাসেম্বলীম্যানের বদান্যতায় বাংলাদেশীরা এ্যাসেম্বলী হাউজ কক্ষের অভ্যন্তরে আসন গ্রহণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখার সুযোগ পান। দৃশ্যত: এ্যাসেম্বলী হাউজ বাংলাদেশীদের দখলে চলে যায়। সে এক অপূর্ব দৃশ্য যা সকল বাংলাদেশী উপভোগ করেন। এসময় ষ্টট সিনেটর রুবিন দিয়াজ ও নবনির্বাচিত এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদা বাংলাদেশীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ্যাসেম্বলীম্যানদের আসনে বসে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত ড. মনসুর খান, কামাল আহমদ, নাঈমা খান, মোহাম্মদ এন মজুমদার, অধ্যাপিকা শামসুন এস এলিট, আব্দুল হাসিম হাসনু, মাহবুব আলম, জুনেদ আহমেদ চৌধুরী, মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, শেখ আল মামুন, রোকেয়া আক্তার, দরুদ রুনেল প্রমুখ। বক্তব্য পর্ব শেষে এ্যাসেম্বলী হাউজে পাসকৃত রেজুলেশনটি ‘বাংলাদেশ ডে’ কমিটির পক্ষে সমন্বয়কারী জাকির খান গ্রহণ করেন। IMG_1246____SaKiL_3

ষ্টেট এ্যাসেম্বলী হাউজ ও সিনেট হাউজের আনুষ্ঠানিকতা শেষে ষ্টেট সিনেটর রুবিন দিয়াজ আলবেনী হলে প্রবাসী বাংলাদেশীদের সম্মানে এক অর্ভ্যথনা পার্টির আয়োজন করেন। এই অনুষ্ঠানে বাংলাদেশ ডে কমিটির কাছে এ্যাসেম্বলীম্যান লুইস সিপুলভেদা ও সিনেটর রুবিন দিয়াজ হাউজ দু’টিতে পাসকৃত রেজুলেশনের কপি হস্তান্তর করেন। এছাড়া ষ্টেট কম্পটোলারের পক্ষ থেকে বাংলাদেশ ডে কমিটিকে প্রক্লেমোশন প্রদান করেন ডেপুটি কম্পেটোলার ন্যান্সী আর হেরনানদিজ। অনুষ্ঠানে ষ্টেট সিনেটর রুবিন দিয়াজ ও নবনির্বাচিত এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদা ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন ষ্টেট সিনেটর মাইকেল জিনারিস, সিনেটর জেমস সানদ্রিস (জুনিয়র), সিনেটর ড্যানিয়েল স্কুয়াড্রন, ষ্টেট এ্যাসেম্বীলর ডেপুটি ম্যাজরিটি লীডার এন নিক পেরী, এ্যাসেম্বলীম্যান ডেভিড আই ওয়েপ্রিন, এ্যাসেম্বেলীম্যান ফ্রানসিসকো ময়া, এ্যাসেম্বলীওম্যান গাবরিলা রোসা, এ্যাসেম্বলীম্যান মার্কোস এ ক্যাসপো প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাসুদ ইকবাল। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন বাংলাদেশ ডে কমিটির সমন্বয়কারী জাকির খান।

নিউইয়র্ক ষ্টেট সিনেট ও এ্যাসেম্বলী হাউজে ‘বাংলাদেশ ডে’ পালন উপলক্ষ্যে ষ্টেট সিনেটর রুবিন দিয়াজ ও এসেম্বেলীম্যান লুইস সিপুলভেদার আমন্ত্রনে এদিন প্রায় ১৫০জন প্রবাসী বাংলাদেশী আলবেনীতে যোগ দেন। প্রতিকুল আবহাওয়ার মধ্যে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীরা দু’টি বাস যোগে নিউইয়র্ক থেকে আলবেনীতে গমন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV