নিউইয়র্কের রাস্তায় বাংলাদেশী হিন্দুদের বর্ণাঢ্য প্যারেড
নিউইয়র্ক থেকে এনা: মানবতার ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ৫ সেপ্টেম্বর নিউইয়র্কে বাংলাদেশী হিন্দুদের বর্ণাঢ্য এক প্যারেড অনুষ্ঠিত হয়। জন্মষ্টমী উপলক্ষে কুইন্সের উডসাইড থেকে বের হওয়া প্যারেড জ্যাকসন হাইটসের বিভিন্ন রাস্তা ঘুরে তা দিব্যধাম সেবাশ্রম মন্দিরে শেষ হয়। শ্রীকৃষ� ভক্তসংঘ আয়োজিত হাজারো
ধর্মপ্রাণ হিন্দু নারী-পুরুষের এ প্যারেডে নেতৃত্ব দেন নিউইয়র্ক সিটি কন্ট্রোলার জন ল্যু এবং বাংলাদেশের কন্সাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী। মাথায় টুপি পরে ঢাক-ঢোল বাজিয়ে বাঙালিদের এ প্যারেড প্রদক্ষিণকালে ব্যস্ততম রাস্তার জনজীবন থমকে দাঁড়ায়। পুলিশ পাহারায় অনুষ্ঠিত প্যারেডের মাধ্যমে বহুজাতিক এ সিটিতে বাঙালি হিন্দু সম্প্রদায়ের একতাবদ্ধই শুধু নয় বাংলাদেশী-আমেরিকানদের ধর্মীয় সম্প্রীতির বিষয়টিও নতুন করে জাগ্রত হয়।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি