Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কের লংআইল্যান্ডে নিজ বাড়ীর সামনেই গাড়ী চাপায় প্রাণ হারালেন বাংলাদেশী আমান

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: September 3, 2019 | 10:33 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে লংআইল্যান্ডের সাফোক কাউন্টির রনকনকমা নিবাসি আমানউল্লাহ আমান সোমবার সকাল ১১টা ৪০ মিনিটে নিজ বাড়ীর সামনের ফুটপাতে মদ্যপ গাড়ী চালকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই প্রান হারিয়েছেন। ঘাতক ৩৩ বছরের এরিক লিন্ডারম্যান পালিয়ে যাবার চেস্টা করলেও ঘটনার সময় উপস্থিত একজন সেচ্ছাসেবী ফায়ার ফাইটারের তাৎক্ষনিক প্রচেস্টায় ধরা পড়ে।

ছুটির দিন সকালবেলা ৬৪ বছর বয়স্ক বাংলাদেশী আমানউল্লাহ আমান তাঁর নিজবাড়ী ২৮৯২ ওসান এভিনিউর গেটের পাশে ময়লার ব্যাগ ফেলতে গিয়ে দাড়াতেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্টোনিব্রুক হাসপাতালে নেয়ার পর চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘাতককে আটক করে কোর্টে চালান দেয়। 
প্রায় তিনযুগ নিউইয়র্ক প্রবাসি আমানউল্লাহ আমান বিভিন্ন রিটেল চেইন স্টোরে ম্যানেজারের দায়িত্ব পালন শেষে সম্প্রতি অবসর গ্রহন করেন। স্ত্রী সামিমা বেগম পারুল, দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজনের কাছে তিনি ছিলেন প্রাণের উৎস। পারিবারিক সুত্রে জানা গেছে, বিভিন্ন আনুস্ঠানিকতা শেষে তাঁর জানাজা জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে এবং লংআইল্যন্ডের ওয়াশিংটন মেমোরিয়ালের মুসলিম কবরস্থানে দাফন করা হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ