Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের লাগেডিয়া হোটেল মেরিয়টে অনুষ্ঠিতব্য ফোবানা কনভেনশনের সংবাদ সম্মেলন : সকল প্রস্তুতি সম্পন্ন

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: August 24, 2019 | 1:24 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন ম্যারিয়ট হোটেলে আগামী ৩০ ও ৩১ আগষ্ট এবং ১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় কনভেনশনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ‘বাংলাদেশী আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অব নিউইয়র্ক’র আয়োজনে অনুষ্ঠিত হবে এ ফোবানা কনভেনশন। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রস্তুতির বিস্তারিত উপস্থাপনকালে সম্মেলনের হোস্ট কমিটি কর্মকর্তারা জানান, দেশ ও প্রবাসের বিশিষ্ট শিল্পী ছাড়াও ৮টি সেমিনার-সিম্পোজিয়ামে অংশ নেবেন বিশিষ্টজনেরা। কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আসবেন ৬৭ সংগঠনের প্রতিনিধি। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. এস এ ফায়েজ। বিশেষ অতিথি থাকবেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, আওয়ামীলীগ নেতা তালুকদার আব্দুল খালেক, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের কন্যা শারমিন আহমেদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হোস্ট কমিটির কনভেনর শাহনেওয়াজ, মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ, স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, নির্বাহী সেক্রেটারি কাজী আজম, সাবেক চেয়ারম্যান আলী ইমাম এবং কাজী নয়ন, সম্মেলন কমিটির প্রধান সমন্বয়কারি মাকসুদ এইচ চৌধুরী, কোষাধ্যক্ষ নিশান রহিম, মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, মোর্শেদ আলম, বিএনপি নেতা মিল্টন ভূইয়া, জাতীয় পার্টির নেতা আবু তালেব চৌধুরী চান্দু, খন্দকার ফরহাদ, আবু জাফর মাহমুদ সহ কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে সম্মেলনে হোস্ট কমিটি কর্মকর্তারা জানান, ফ্রি পার্কিং সুবিধাসহ দৈনিক টিকিটের হার ২০ ডলার। এ সম্মেলন থেকে সকলকে ঐক্যবদ্ধ হবার উদাত্ত আহবান জানিয়ে বলা হয়, ঐক্যের স্বার্থে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকারেও প্রস্তুত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV