Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কের লাগোর্ডিয়া ফোবানা কনভেনশনের সভা : সঙ্গীত শিল্পী কনক চাঁপা, এস আই টুটুল, সেলিম চৌধুরী, চিত্র নায়ক ওমর সানী ও নায়িকা মৌসুমীর কনট্রাক্ট চূড়ান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 106 বার

প্রকাশিত: August 10, 2019 | 6:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন লেবার ডে উইকেন্ডে নিউইয়র্কের লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়টে অনুষ্ঠিতব্য ৩৩তম ফোবানা সম্মেলন-২০১৯ এর আয়োজক কমিটি ও ফোবানা স্টিয়ারিং কমিটির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ আগষ্ট বুধবার জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান সভায় সভাপতিত্ব করেন। উল্লেখ্য, আগামী ৩০ ও ৩১ আগষ্ট এবং ১ সেপ্টেম্বর এই কনভেনশন অনুষ্ঠিত হবে। খবর ইউএনএ’র।
সভায় চলতি বছরের ফোবানা সম্মেলনের বিষয়ে নানা প্রস্তুতি, অগ্রগতি ও পরবর্তী কর্মকান্ড সর্বপরি সম্মেলন সফল করার বিষয়ে অন্যান্যের মধ্যে মোর্শেদ আলম, ডা. মাসুদুর রহমান এমডি, মঈনুদ্দীন নাসের, নিশান রহীম, আবু জাফর মাহমুদ, গিয়াস আহমেদ, আলী ইমাম শিকদার, কাজী আজহারুল হক মিলন, জসীম ভূইয়া, কাজী আশরাফ হোসেন নয়ন, খন্দকার ফরহাদ, ফোবানা কনভেনশনের কনভেনর শাহ নেওয়াজ, ফোবানা স্টিয়ারিং কমিটির এক্সিকিউটভ সেক্রেটারী কাজী সাখাওয়াত হোসেন আজম প্রমুখ বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন ফোবানা কনভেনশনের সদস্য সচিব ফিরোজ আহমেদ।

সভার শুরুতে ফোবানার চলতি বছরের কনভেনশন নিয়ে সর্বশেষ আপডেট তুলে ধরেন চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান। এরপর বিভিন্ন সাব কমিটির চেয়ারম্যানগণ তাদের কমিটির রিপোর্ট পেশ করেন। এসময় সাব কমিটির সদস্যরাও তাদের মতামত তুলে ধরেন।
সভায় ফোবানা কনভেনশন কমিটি কর্তৃক নির্ধারিত ৬টি বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। বিষয়গুলো হলো: অর্থ, সেমিনার, নিরাপত্তা, অনুষ্ঠান, উপস্থাপনা, ষ্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য।

সভায় সেমিনার বিষয়ক কমিটির চেয়ারম্যান জানান, এবারের কনভেনশনে অন্তত: ৪টি সেমিনার অনুষ্ঠিত হবে। ম্যাগাজিন কমিটির চেয়ারম্যান আগামী ১৫ আগষ্টের মধ্যে আগ্রহীদের লেখা পাঠানোর অনুরোধ জানান। সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান সভায় তার কমিটির নানা সমস্যার কথা তুলে ধরেন।
সভায় জানানো হয় যে, এবারের কনভেনশনে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এস এম এ ফয়েজ। সভায় আরো জানানো হয় যে, কনভেনশনে বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কনক চাঁপা, এস আই টুটুল ও সেলিম চৌধুরী সহ জনপ্রিয় উপস্থাপন খন্দকার ইসমাইল এবং জনপ্রিয় চিত্র নায়ক-নায়িকা দম্পতি ওমর সানী ও মৌসুমী ছাড়াও অন্যান্য শিল্পীরা যোগ দেবেন। তাদের সাথে কনট্রাক্ট চূড়ান্ত হওয়ার পর তাদের নাম পরবর্তীতে জানানো হবে।
ফোবানা কনভেনশনে দু’দিনের জন্য টিকিটের মূল্য ধরা হয়েছে জনপ্রতি ৩০ ডলার। একদিনের জন্য ২০ ডলার। তবে শিল্পীদের সাথে ডিনারের জন্য আলাদা পাশ ক্রয় করতে হবে। সভায় উপস্থিত স্পন্সর প্রতিষ্ঠানের কয়েকজনকে পরিচয় করিয়ে দেয়া হয়।
সভায় যোগদানকারী অর্ধ শতাধিক ব্যক্তিবর্গের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- সৈয়দ এনায়েত আলী, মাকসুদুল হক চৌধুরী, নূপুর, কাজল, ডা. নার্গিস রহমান, মোহর খান, হাসান জিলানী, মোহাম্মদ রহমান, রিয়া রহমান, শেখ হায়দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রায় মধ্যরাত পর্যন্ত সভার কার্যক্রম চলে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV