Sunday, 18 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ইসলামে দান-সদকার ফজিলত অপরিসীম নিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর, মরদেহ ব্রুকলিনের ফিউনারেল হোমে, দেশে পাঠানোর প্রস্তুতি চলছে
সব ক্যাটাগরি

নিউইয়র্কের শিল্পীদম্পতি নাজমা-আনোয়ারের উদ্যোগে ইংরেজী নববর্ষ উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: January 17, 2011 | 11:00 AM

 

হাকিকুল ইসলাম খোকনঃ নিউইয়র্কের সুপরিচিত শিল্পীদম্পতি নাজমা আনোয়ার ও আনোয়ার হোসেনের উদ্যোগে ব্যাতিক্রমধর্মী ইংরেজী নববর্ষ উদযাপন করা হয়েছে। ৩১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৮টায় সিটির ব্রূকলীনে অনুষ্ঠানের শুরুতে ‘৫২ এর ভাষা আন্দোলন, ‘৭১-এর মুক্তিযুদ্ধসহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্বরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

 সঙ্গীত শিল্পী নাজমা আনোয়ার এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সুন্দর সাবলীল অনুষ্ঠানে সমবেত দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রবাসের শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, কবি ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে নিউইয়…………….এর আনন্দঘন পরিবেশে রাত ১২টা ১ মিনিট সময়ে বিশাল আকারের কেক কাটা ও মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে ইংরেঝী নববর্ষকে স্বাগত জানান উপস্থিত অর্ধশতাধিক আগত অতিথি ও অভ্যাগতবৃন্দ। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক, বিশিষ্ট সুরকার, গীতিকার ও সঙ্গীতজ্ঞ আলী হোসেন।

 

 বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট সুরকার, গীতিকার ও সঙ্গীতজ্ঞ নাদিম আহমেদ, বাপ্সনিউজ এডিটর ও জনপ্রিয় অনলাইন পত্রিকা বোস্টন বাংলা নিউজ প্রধান সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, কবি হাবিবুর রহমান হাবিব, নাসিম আহমেদ, রানা জামান, নাজনিন জামান, সামবুল আহমেদ, রেশমিন আহমেদ, আশরাফ খান, সাবিহা চৌধুরী, রাফিউর রহমান, হারুন খান, মনিকা রায়, গৌতম রায়, রুকসানা হাবিব, নাহিদ আনজুম, লুৎফুল হায়দার, কলি হায়দার, মিজানুর রহমান, দিল আকতার, মিসেস আলী হোসেন, মনিরুল হাসান, ফরহাদ খান, খায়রুল নাহার খান, সিবানা হায়দার ফারা, রিফাত সুলতানা, জারা জাহিন, সাবরিনা হাবিব।

 

 ২য় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নাজমা আনোয়ার, আনোয়ার হোসেন, মনিকা রায়, গৌতম রায়, হাবিবুর রহমান হাবিব, রুকসানা হাবিব, সাবরিনা হাবিব, সিবানা হায়দার ফারাহ, স্নেহা আনোয়ার, হারুন খান এবং প্রধান অতিথি আলী হোসেন ও বিশেষ অতিথি নাদিম আহমেদ। কবিতা আবৃতি করেন হাবিবুর রহমান হাবিব। সঙ্গীতানুষ্ঠানের মাঝে রাত ১০টায় রকমারী ও মজাদার নৈশভোজ ছিল সকলের প্রসংশনীয়। সঙ্গীতের মাঝে মাঝে লুৎফুল হায়দার উপস্থিত সূধীজনদের মাঝে চা পরিবেশন করেন।

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ