Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের সর্ববৃহৎ মসজিদ নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদ চালু, এক সঙ্গে ১৫’শ মুসুল্লির নামাজ আদায়ের ব্যবস্থা

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: May 16, 2019 | 3:06 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাঙালী ব্যবস্থাপনায় সর্ববৃহৎ মসজিদ এখন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদ। প্রায় ২.৩ মিলিয়ন ডলার ব্যয়ে নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত নর্থ ব্রঙ্কসে দৃষ্টিনন্দন নকশায় এ নতুন মসজিদটি নির্মাণ করা হয়। বেইজমেন্ট সহ পাঁচ তলার নতুন মসজিদটিতে প্রায় ১৫ শ লোক এক সঙ্গে নামাজ আদায় করতে পারবেন বলে কতৃপক্ষ জানিয়েছেন। গত ৬ মে ১ম রমজানে নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের নতুন ভবণটি মুসল্লীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ১ম রমজানে নামাজের মাধ্যমে মসজিদ চালু করা হয়েছে। নিজস্ব নতুন ভবণে মুসল্লিদের নামাজ আদায় এবং বিশেষ দোয়ার মাধ্যমে মসজিদটির নব যাত্রা শুরু হয়। নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের খতীব মাওলানা মো: মাসহুদ ইকবাল নামাজে ইমামতি ও দোয়া মুনাজাত পরিচালনা করেন। এ উপলক্ষে নতুন মসজিদ ভবণে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ব্রঙ্কসের ৫২ প্রিসেনক্ট’র ডেপুটি ইন্সপেক্টর থমাস আলপস, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের সভাপতি সৈয়দ জামিন আলী, সিনিয়র সহ সভাপতি মাওলানা সৈয়দ জুবায়ের আহমেদ, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইন প্রমুখ। এসময় সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইন নতুন মসজিদের নির্মাণ কাজে আর্থিক অনুদান সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য খতীব মাওলানা মো: মাসহুদ ইকবালকে এবং সার্বিক সহযোগিতার জন্য মসজিদ কমিটির সহ সাধারণ সম্পাদক শাহ জাকারিয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহবুব হুসেইন, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, কার্যকরী সদস্য সৈয়দ বসারত আলী, মাওলানা আতাউর রহমান, মাওলানা মোস্তফা কামাল, মোহাম্মদ শাহজাহান (লুৎফুর), সৈয়দ ইউসুফ আলী, সৈয়দ ইসহাক আলী সহ কমিটির সকল কর্মকর্তা, এলাকাবাসী ও সাহায্যকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।


মসজিদের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইন জানান, ২০১১ সালে ২.৪ মিলিয়ন ডলার প্রাক্কলিত ব্যয়ে ৫ তলা বিশিষ্ট ভবনের কাজ শুরু হয়। ভবন নির্মানের কাজ ইতোমধ্যে সম্পন্ন হলেও এখাতে এখনো ঋণ রয়েছে প্রায় ৬.৭৫ হাজার ডলার। তিনি মসজিদের জন্য আর্থিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য প্রবাসীদের নিকট বিনীত অনুরোধ জানান।


মসজিদের সভাপতি সৈয়দ জামিন আলী এবং সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইন জানান, সকলের সার্বিক সহযোগিতায় ৫তলা বিশিষ্ট নতুন মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উপর ভিত্তি করেই এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে। তবে সকলের এবাদত বন্দেগীসহ ইসলাম ধর্মীয় সকল কাজকর্ম করার ব্যবস্থাও রয়েছে।

সভাপতি সৈয়দ জামিন আলী এবং সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইন জানান, বাঙালী অধ্যুষিত নর্থ ব্রঙ্কসে বাঙালীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সে সাথে মুসুল্লিদের সংখ্যাও বেড়ে চলেছে। নামাজে অতিরিক্ত মুসুল্লিদের চাপ সামাল দিতে এই মসজিদ নির্মাণ করা হয়েছে। তারা বলেন, রমজান মাসে মসজিদে মুসুল্লির সংখ্যা অনেক বেড়ে যায়। বিশেষ করে জুমা ও রমজানে এই অঞ্চলের ৩১৫৬ পেরী এভিনিউর পুরানো একমাত্র মসজিদটিতে স্থান সংকুলান হতো না। যে কারণে বাইরের রাস্তা, কিংবা পার্কিং এরিয়ায় পাটি বা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে হতো অনেককে। বিশেষ করে রমজানের শুরু থেকে তারাবিহ নামাজ ও শেষ দশ দিনে নামাজে মুসুল্লিদের স্থান দিতে হিমশিম খেতে হতো মসজিদ কর্তৃপক্ষের। এ কারণেই নতুন মসজিদটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়। তারা বলেন, নতুন মসজিটিতে সুপরিসর লিফট, নতুন কার্পেট, এয়ার কন্ডিশন সহ অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে। রমজানে ফ্রি ইফতারের ব্যবস্থা করা হয়েছে।


তারা বলেন, ইতোমধ্যে মসজিদের কাজ সম্পন্ন হলেও কর্জে হাসনা (ঋণ) পরিশোধ করার জন্য সকলের সার্বিক সাহায্য-সহযোগিতা একান্ত প্রয়োজন। মসজিদটিকে আশু ঋণমুক্ত করার জন্য সকলের কাছে আকুল আবেদন জানিয়েছেন তারা। মসজিদের একাউন্টে ডোনেশন প্রদানের ঠিকানা :: PAYABLE TO NORTH BRONX ISLAMIC CENTER INC. 261 EAST 206 STREET, BRONX NY 10467, ACCOUNT CK 4830 4709 2452, BANK OF AMERICA.
উল্লেখ্য, নিউইয়র্কে ব্রঙ্কসের ২৬১ ইস্ট ২০৬ স্ট্রিটে নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের নিজস্ব জায়গায় ভবণ নির্মানের কাজ অতি সম্প্রতি সম্পন্ন হয়। বেইজমেন্ট সহ পাঁচ তলার নতুন মসজিদটিতে প্রায় ১৫ শ লোক এক সঙ্গে নামাজ আদায় করতে সক্ষম। নিউইয়র্কে এক সঙ্গে ১৫ শ মুসুল্লির নামাজ আদায় করার মত এটিই বাংলাদেশী-আমেরিকানদের ব্যবস্থাপনায় সর্ববৃহৎ মসজিদ বলে দাবি কতৃপক্ষের।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV