নিউইয়র্কের সাবওয়েতে অবৈধ প্রবেশ বন্ধে ৫২৫ পুলিশ নিয়োগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের সাবওয়েতে ‘অবৈধ প্রবেশ ও বাণিজ্য’ বন্ধে কঠোর হচ্ছে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথিরিটি (এমটিএ)। অবৈধ প্রবেশ বন্ধে সাবওয়েগুলোতে নিয়োগ দেয়া হচ্ছে ৫২৫ পুলিশ অফিসার। ইতোমধ্যে পুলিশ ম্যানহাটানে কাজ শুরু করেছে। শিগগরই তাদেরকে চার বোরোর সাবওয়ের প্রবেশধারে নামানো হবে। এসব পুলিশ ইউনিফর্ম এবং সাদা পোশাকে পালাক্রমে দায়িত্ব পালন করবে।
এমটিএ কর্তৃপক্ষ জানায়, যেসব সাবওয়েতে বেশি পরিমাণ অবৈধভাবে প্রবেশ এবং বাণিজ্য হয় সেগুলোতে দায়িত্ব পালন করবে তারা। যাদের কাজ হবে অবৈধ প্রবেশকারীকে টিকিট প্রদান। এ টিকিটের পরিমাণ হবে কমপক্ষে একশো ডলার। এর ফলে এমটিএ তাদের বুথ এবং প্রবেশপথগুলোকে আরো নিরাপদ করতে পারবে।
এ ৫২৫ পুলিশ অফিসার আগে নিউইয়র্কের বিভিন্ন ব্রিজের টোল প্লাজায় দায়িত্ব পালন করতেন। টোল প্লাজাগুলোতে ‘ইজিপাস’ চালু হওয়ায় দায়িত্বে থাকা পুলিশের কাজ কমে গেছে। ফলে এমটিএ এখন তাদের এ কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests