Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কের সাবেক কনসাল জেনারেল শামসুল হকের দুর্নীতি অনুসন্ধানে দুদক:লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে প্রায় ১০ কোটি টাকা

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: December 24, 2010 | 12:23 AM

Sample Image
সিরাজুল ইসলাম: নিউ ইয়র্কের সদ্য সাবেক কনসাল জেনারেল এম. শামসুল হকের দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জালিয়াতির মাধ্যমে কনস্যুলেট থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন তিনি। তার বিরুদ্ধে অবৈধভাবে প্রায় ১০ কোটি টাকা লোপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক উপ-পরিচালক আবদুল্লাহ আল জাহিদের নেতৃত্বাধীন একটি টিম। দুদকের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, ২০০৬ থেকে ২০১০ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে তিনি অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন। নিউ ইয়র্কের বাংলা পত্রিকা সাপ্তাহিক আজকাল এবং একটি গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অনুসন্ধান চালানো হচ্ছে বলে দুদক সূত্র জানিয়েছে। সূত্র জানায়, এ অসাধু কনসাল জেনারেল দেশ থেকে কাজের লোক না নিয়েও কাজের লোকের আসা-যাওয়ার বিমান ভাড়া এবং তিন বছর কাজের ছেলের নামে ভুয়া ভাউচারে প্রতি মাসে বেতন তুলেছেন। গত জানুয়ারি মাসে ছেলেকে কলেজে ভর্তির নামে ক্যাশ একাউন্ট থেকে ১১ হাজার ডলার আত্মসাৎ করেছেন। অথচ তার ছেলে কলেজে ভর্তি হয়নি। এ বাবদ ভুয়া ভাউচার দাখিল করতে না পেরে আগস্ট মাসে ভাউচার ছাড়াই বিল পাঠান পররাষ্ট্র মন্ত্রণালয়ে। রুজভেল্ট আইল্যান্ডের রিভার রোডস্থ ৪-এ, ৪-এন ও ২-ই নম্বরে তিনটি ফ্ল্যাট নিজের নামে নিয়েছিলেন তিনি। দু’টি অ্যাপার্টমেন্টে তিনি ভাড়াটিয়া রেখেছিলেন। কনস্যুলেট কার্যালয়ের খরচে নিয়মিত বাজার, ওষুধ কেনার নামে প্রসাধন ক্রয় ছাড়াও এ কনসাল জেনারেল গত সেপ্টেম্বরে ঢাকায় আসার সময় এয়ার টিকিট বাবদ সাড়ে ৮ হাজার ডলারের পরিবর্তে সাড়ে ২৫ হাজার ডলার হাতিয়ে নিয়েছেন। দেশে এসেছেন ইকোনমি ক্লাসে। আর অর্থ নিয়েছেন বিজনেস ক্লাসের। এয়ার টিকিট বাবদ তার চার সদস্যের পরিবারের জন্য গত সেপ্টেম্বর মাসে ২৫ হাজার ৭৭৩ ডলার ব্যয় হয়। নিউ ইয়র্কে বিভিন্ন গ্রোসারি থেকে বাকিতে পণ্য সামগ্রী কিনে বিল পরিশোধ না করার অভিযোগও এসেছে দুদকে। যেসব গ্রোসারি মালিক তার কাছে টাকা পাবে তাদের মধ্যে রয়েছে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ডিজাইনার মনিরুল ইসলাম এবং আঁকিয়ে আঁকা বাবুল। দায়িত্ব পালনকালে চিত্রশিল্পীদের মদের বোতল সরবরাহ করে বিতর্কের জন্ম দেন তিনি। এ কনসাল জেনারেলকে প্রথমে ২০০৯ সালের নভেম্বরে বদলি করা হয়। এরপর চলতি বছরের ২০শে জুন পর্যন্ত তিনি ৭ বার বদলি ঠেকান। অবশেষে গত সেপ্টেম্বরে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। এই প্রথম কোন কনসাল জেনারেলের বিদায় বেলায় কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে কোন সংবর্ধনা দেয়া হয়নি। সেনাপ্রধানকে গণসংবর্ধনা দেয়া চাকরির নীতিমালা বিরোধী হলেও গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনাপ্রধান জে. মইন উ আহমেদ নিউ ইয়র্ক গেলে তাকে সরকারি অর্থ ব্যয় করে গণসংবর্ধনা দেয়া হয় কনসাল জেনারেলের পক্ষ থেকে। অভিযোগ এসেছে, তার নোংরা কূটচালে নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট কার্যালয়, ওয়াশিংটনস্থ দূতাবাস ও বাংলাদেশ মিশনের মধ্যে দূরত্ব, বৈরী পরিবেশ এবং বিবাদ সৃষ্টি হয়। এম. শামসুল হকের দুর্নীতি, আত্মসাৎ এবং অনিয়মের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তদন্ত হচ্ছে বলে জানা গেছে।
ওদিকে ৩ মাস আগে তাকে চাকরি থেকে স্ট্যান্ড রিলিজ করা হলেও গতকাল কনসাল জেনারেল কার্যালয়ের ওয়েব সাইটে দেখা যায় এখনও কনসাল জেনারেলের প্রোফাইলে সামসুল হকের নাম-ঠিকানা রয়েছে। রয়েছে তার ছবিও।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV