Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কের হাসপাতালে শর্তসাপেক্ষে দর্শনার্থী প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: June 20, 2020 | 5:31 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো করোনাভাইরাস মহামারি চলাকালে হাসপাতালে দর্শনার্থী প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন বলে ঘোষণা দিয়েছেন। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত মেনে চলতে হবে দর্শনার্থীদের। ঠিক কতসংখ্যক দর্শনার্থী হাসপাতালে প্রিয়জনকে দেখতে যেতে পারবেন, সে বিষয়েও বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে।

রিচমন্ড বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রায় তিন সপ্তাহ আগে অঙ্গরাজ্যের একটি পাইলট প্রোগ্রামের অংশ হিসেবে সীমিতসংখ্যক দর্শনার্থীকে হাসপাতালে প্রবেশের অনুমতি দেওয়া শুরু করা হয়। এ ক্ষেত্রে দর্শনার্থীদের তাপমাত্রা পরীক্ষা করার পাশাপাশি তাদের কোভিড-১৯-এর জন্য প্রি-স্ক্রিন করা এবং ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জামাদি (পিপিই) সরবরাহ করা হয়।

এ বিষয়ে রিচমন্ড বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সভাপতি ও প্রধান নির্বাহী ড্যানিয়েল মেসিনা বলেন, হাসপাতালে আপনজনের সঙ্গে দেখা করতে পারাটা রোগী ও তাদের পরিবার উভয়ের সেরে ওঠার জন্যই গুরুত্বপূর্ণ। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ক্রমাগত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সবদিক বিবেচনায় নিয়েছে।

রিচমন্ড বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে নীতিটি যথাযথ বলে বিবেচনা করা হবে।

হাসপাতালের মুখপাত্র আরও বলেন সব বিভাগই দর্শনার্থীদের হাসপাতালে প্রবেশের অনুমতি দিচ্ছে না। এমনকি প্রসবোত্তর বিভাগও এই মুহূর্তে বিধিনিষেধের আওতাধীন। তিনি দর্শনার্থীদের হাসপাতালে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করা উত্তম বলে জানান। প্রথম আলো উত্তর আমেরিকা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV