নিউইয়র্কের ‘হেল্পিং হ্যান্ড ফর চিটাগোনিয়ান ইনক’ চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য সামগ্রী দিলো
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : চট্টগ্রাম মহানগর, কক্সবাজার জেলা সদর এবং চট্টগ্রামের উপজেলা সমূহের হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সম্মুখ যোদ্ধাদের চিকিৎসা ও স্বাস্থ্য সামগ্রী দিলো যুক্তরাষ্ট্রের চ্যারিটি সংগঠন ‘হেল্পিং হ্যান্ড ফর চিটাগোনিয়ান ইনক’। ইতিমধ্যেই বেশ কিছু চিকিৎসা ও স্বাস্থ্য সামগ্রী চট্টগ্রামের উদ্দেশ্যে চীন, হংকং ও মালয়েশিয়া থেকে বিমানযোগে পাঠিয়েছে- যা চলতি সপ্তাহে চট্টগ্রাম পৌঁছানোর কথা। এর মধ্যে উল্লেখযোগ্য সামগ্রী হচ্ছে মাস্ক, গ্লাভস, স্ক্যান থার্মোমিটার, ক্লিয়ার চশমা (গগলস) এবং পিপিই (গাউন)।
করোনা মহামারির পরিপ্রেক্ষিতে স্বদেশ-স্বজনের কথা ভেবে যুক্তরাষ্ট্রে সম্প্রতি গড়ে উঠা এই অলাভজনক সংগঠনটি গত একমাস ধরে ফান্ড রেইজিংয়ের মাধ্যমে তাদের কর্মসূচি শুরু করেছে। সংগঠনের উদ্যোক্তাগণের মধ্যে রয়েছেন নুরুল আনোয়ার, আবুল কাশেম (চট্টল), মোঃ আহসান হাবিব, মোঃ আরিফুল ইসলাম, মীর কাদের রাসেল, ইব্রাহিম দিপু, মোঃ বদিউল আলম, মাকসুদুল হক চৌধুরী, ইকবাল হোসেন প্রমুখ। তারা সকলেই নিউইয়র্কে বাস করেন চট্টগ্রাম অঞ্চলের সন্তান। তাদের কর্মসূচি এই প্রবাসেও দৃশ্যমান হয় গত শুক্রবার ব্রুকলীনে করোনা টেস্টের ভ্রাম্যমান ক্যাম্পে। তারা সেখানে দিনভর স্বেচ্ছাসেবক হিসেবে শতশত প্রবাসীর দৃষ্টি কেড়েছেন। মার্কস হোমকেয়ারের সহযোগিতায় এটি ছিল নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের জন্যে প্রথম করোনা টেস্টের ক্যাম্প।
কর্মকর্তারা জানান, প্রেরিত চিকিৎসা-সামগ্রিগুলো হাসপাতালের পাশাপাশি মহানগর ও জেলা পুলিশ, চট্টগ্রাম প্রেসক্লাব এবং লাশ দাফনকারি প্রতিষ্ঠানকেও দেয়া হবে। এজন্যে চট্টগ্রাম মহানগরীতে একটি টিম গঠন করা হয়েছে। যাদের নেতৃত্বে মিরশ্বরাই থেকে শুরু করে স›দ্বীপ হয়ে লোহাগড়া, বাঁশখালী পর্যন্ত সবকটি উপজেলা হাসপাতালে পোঁছে দেয়া হবে। করোনায় ক্ষত-বিক্ষত প্রবাসীদের জন্যেও এই সংস্থাটি কাজ করবে বলে জানান নেতৃবৃন্দ। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests