নিউইয়র্কের ১৭তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে নির্বাচন করছেন চেলসি ক্লিনটন!
প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে গেছে হিলারি ক্লিনটন। আর এর মাধ্যমে অনেকেই দেখছিলেন মার্কিন রাজনীতিতে ক্লিনটনর পরিবারের শেষ। কিন্তু না, ক্লিনটন পরিবার এখনও থাকছে রাজনীতির লড়াইয়ে। তবে সেই লড়াইয়ে দেখা যাবে না হিলারি বা বিল ক্লিনটনকে। তাদের মেয়ে চেলসি ক্লিনটন নামছেন রাজনৈতিক লড়াইয়ে।
ডেমোক্রেটদের হয়ে দেশটির কংগ্রেসের নির্বাচনে নামছেন তিনি। নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির এই কংগ্রেস পদটির জন্য তার প্রতিপক্ষ নিতা লওয়াই। নিউইয়র্কে ১৭তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে সে ১৪তম বার নির্বাচিত হয়েছেন।
নিউ ইয়র্ক পোস্ট জানায়, বর্তমানে ম্যানহাটনে থাকলেও কিছুদিনের মধ্যে নিজের পিতৃনিবাস চাপাকুয়ায় চলে আসছেন চেলসি ক্লিনটন। আর সেখানে থেকে নিতার লওয়াই’র পদটির জন্য লড়াই করবেন তিনি।
তারা আরো জানায়, হিলারি নির্বাচনে হেরে যাওয়ার পর হিলারি পরিবার আবারো গুছিয়ে নিচ্ছে। ক্লিনটনের নাম ব্যবহার করে এবার সামনে আসছেন হিলারি। গত কয়েক বছর ধরে ক্লিনটন ফাউন্ডেশন ও হিলারির প্রেসিডেন্সিয়াল নির্বাচনী প্রচারণায় তাকে নিয়মিত দেখা গেছে মিডিয়ার সামনে। হিলারি তার মেয়ের জন্য রাজনীতির জীবন পছন্দ করেননি, কিন্তু মায়ের প্রচারণায় স্বতঃস্ফূর্ত ভাবেই অংশ নেয় চেলসি।
নিউ ইয়র্ক ম্যাগাজিন জানায়, ২০১২ সালে চেলসি এই পদটির জন্য লড়াই করবে বলে ভাবছিল। এ সময় লড়াইয়ে না নেমে চেলসি জানায়, নিতা লওয়াই অবসরে গেলে সে তার পদটির জন্য লড়াই করবে। কিন্তু ৭৯ বছর বয়সী এই নারী এখনও সফলতার সঙ্গে তার ডিসট্রিক্টে কাজ করে যাচ্ছেন। নিউইয়র্ক মেগ ডটকম।
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো