নিউইয়র্কে অগ্নিকান্ডে এক বাংলাদেশীর মৃত্যু, দু’জনের অবস্থা আশঙ্কাজনক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের লং আইল্যান্ডের এলমন্ডে ভায়াবহ অগ্নিকান্ডে এক বাংলাদেশীর বাড়ী ভস্মিভূত হয়েছে। মর্মান্তিক এই অগ্নিকান্ডে ঐ বাড়ীতে বসবাসরত রিফাত আলী নামের ১৪ বছরের এক কিশোরী পুড়ে অঙ্গার হয়ে গেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে। খবর ইউএনএ’র।
জানা গেছে, শনিবার (২ অক্টোবর) ভোর ছয়টার দিকে স্থানীয় ১৪৯৮ মার্শাল স্ট্রীটস্থ বাংলাদেশী-আমেরিকান বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলীর বাসায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় গৃহকর্তা আর আর তার স্ত্রী তখন বাইরে কাজে ছিলেন। ঘুমিয়ে ছিলেন পরিবারের তিন সদস্য ও ভাড়াটিয়া এক চিকিৎসক। নিমিষেই পুরো বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। গুরুতর আহত হন মোহাম্মদ আলীর শশুর ও দুই ছেলেমেয়ে।

মোহাম্মদ আলীর কন্যা রিফাত আলী সহ আহতদের স্থানীয় স্ট্রনীব্রুক হাসপাতালে নেয়া হলে রোববার বিকেল তিনটায় কন্যাটি মৃত্যুবরণ করেন। সে নবম গ্রেডের ছাত্রী ছিলো। অগ্নিকান্ডে আহত অপর দু’জনের অবস্থাও আশঙ্কাজনক। এদিকে ভয়াবহ এই আগুন নেভাতে গিয়ে নাসাউ কাউন্টির দুই পুলিশ অফিসার এবং ফায়ার সার্ভিসের দু’জন কর্মীও আহত হয়েছেন। অগ্নিকান্ডের কারণ জানা জায়নি। তদন্ত চলছে।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes