Wednesday, 10 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে অঙ্কুর’র “কানেক্ট বাংলাদেশ” আয়োজন : বাংলাদেশকে গভীরভাবে জানলো আগামী প্রজন্ম

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: December 30, 2019 | 2:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আবিবা ইমাম দ্যুতির কণ্ঠে হৃদয় ছোঁয়া গান, জারিন মাইশার গলায় “আমি বাংলায় গান গাই”; অপর্ণা আমিন মনে দাগ কাটলো জোয়ান বায়েজের “বাংলাদেশ” গানে। গোটা মিলনায়তন জুড়ে তখন পিনপতন নীরবতা। আর সাইফ যখন ইংরেজিতে একটি প্রেমের গান ধরলো, তখন উপস্থিত কিশোর-তরুণদের মধ্যে সেকি উচ্ছ্বাস! বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে সাফোয়ানের কবিতা আবৃত্তির সময় সবার মধ্যে শিহরণ বয়ে গেলো। নিজের লেখা কবিতায় জনম সাহা ছড়িয়ে দিলো আত্মবিশ্বাস। হাজার মাইল দূরে বসে এভাবেই বাংলাদেশের সাথে মিলেমিশে একাকার হয়ে গেল নিউইয়র্কে বেড়ে ওঠা একঝাঁক আগামী প্রজন্ম। 

নিউইয়র্কের খ্যাতিমান চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার তার প্রতিষ্ঠিত অলাভজনক সংগঠন “অঙ্কুর” এর উদ্যোগে “কানেক্ট বাংলাদেশ” নামে এই অনুষ্ঠানের আয়োজন করেন। গত শনিবার স্থানীয় সময় বিকালে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এই অনুষ্ঠানে অর্ধশত কিশোর কিশোরী-তরুণ অংশ নেয়। নিউইয়র্ক ছাড়াও পাশের দুটি স্টেট থেকেও অংশ নেয় অনেকে। সাথে ছিলেন অভিভাবকরাও। তবে অনুষ্ঠানটির অতিথি, বক্তা সবকিছুই ছিলো আগামী প্রজন্ম। তাদেরকে বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও দেশটির উন্নয়ন অগ্রগতি সম্পর্কে জানানোর জন্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ড. আব্দুল বাতেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV