Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘অন্যায় কারাবন্দিত্বের ৭২৭ দিন’ শীর্ষক সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: February 4, 2020 | 1:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ‘দেশনেত্রী মুক্তি আন্দোলন পরিষদ’র ব্যানারে ‘অন্যায় কারাবন্দিত্বের ৭২৭ দিন’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে পালকি চায়নিজ সেকশনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মিজানুর রহমান মিল্টন ভূইয়া এবং পরিচালনা করেন সেক্রেটারি এম এ সবুর।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লিটা রহমান বলেছেন, মানবিক কারণেই অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি জরুরি। এটি একটি মানবিক ইস্যু। এজন্যে আমাদের সবাইকে একসঙ্গে হয়ে তার মুক্তির আন্দোলনের জন্য, তার জীবন রক্ষার জন্য কিছু করা দরকার। বাংলাদেশ বর্তমানে দুর্নীতির শীর্ষে। মানবাধিকারের সবচেয়ে নিম্নে। আমরা পিছন দিকে হাঁটছি। পেছনে যেতে যেতে দেয়ালে পিঠ ঠেকে গেছে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. শওকত আলী, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য আলী ইমাম, সাংবাদিক মঈনুদ্দিন নাসের, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা কাজী আজম, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা-সদস্য মোশারফ হোসেন সবুজ, সন্দ্বীপ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও স্টেট বিএনপির নেতা আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, জাসাসের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি কাওসার আহমেদ, মুক্তিযোদ্ধা দলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মোহাম্মদ সুরুজ্জামান, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মাকসুদ এইচ চৌধুরী এবং ওমর ফারুক।

আরাফাত রহমানস কোকো স্মৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক শাহাদৎ হোসেন রাজু কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা করেন ছাত্রদলের নেতা মাজহারুল ইসলাম জনি। তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে কারাগারে রাখার আজ ৭২৭ দিন অতিবাহিত হলো। ৮ ফেব্রুয়ারি দু’বছর পূর্ণ হবে। অথচ তার মুক্তি দাবিতে বাংলাদেশে একদিনের জন্যেও হরতাল ডাকা হয়নি। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট চুরির প্রতিবাদে হরতাল ডেকেও মাঠে নেতারা নামেননি। ঘরে বসে আন্দোলনের হুমকি দিলে চলবে না। সকলকে মাঠে নামতে হবে।

এ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাসিম আহমেদ, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, সুলতানা আহমেদ, তাহমিনা বেগম, শিল্পী আহমেদ, মঞ্জুর মোর্শেদ প্রমুখ।

অপর বক্তারাও খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ত্বরান্বিত করতে সকলকে ঐক্যবদ্ধ হবার আহবান জানিয়েছেন। এই ঐক্য রচিত হতে হবে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে সকল পর্যায়ে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ