নিউইয়র্কে অবস্থানরত সাংবাদিক মনির হায়দারকে পাসপোর্ট দিতে হাইকোর্টের নির্দেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে অবস্থানরত সাংবাদিক মনির হায়দারের পাসপোর্ট রি-ইস্যু করে তা ১৫ দিনের মধ্যে তাকে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে গতকাল বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে এই রায় দেন। আদালতে মনির হায়দারের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। মানবজমিনকে তিনি বলেন, আদালত রুল যথাযথ ঘোষণা করে মনির হায়দারের পাসপোর্ট রি-ইস্যু করে ১৫ দিনের মধ্যে দেয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে এ বিষয়ে করা এক রিট পিটিশনের শুনানি নিয়ে গত ১৫ই জানুয়ারি রুল জারি করেছিলেন আদালত। মনির হায়দারের পাসপোর্ট রি-ইস্যু করে কেন তাকে তা প্রদান করা হবে না- তা জানতে চাওয়া হয় রুলে।প্রসঙ্গত, দৈনিক মানবজমিন’-এর ডেপুটি এডিটর মনির হায়দার ২০১৪ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রে যান। এর আগ পর্যন্ত তিনি বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টকশোতে নিয়মিত অংশ নিতেন।
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো