নিউইয়র্কে অবৈধ ইমিগ্রান্টদের ড্রাইভার্স লাইসেন্স দেয়ার প্রস্তাব সিটি কম্পট্রলার’র
নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি কম্পট্রলার এক প্রতিবেদনে নিউইয়র্ক সিটির আনডকুমেন্টেড ইমিগ্রান্টদের ড্রাইভার্স লাইসেন্স ইস্যু করার প্রস্তাব দিয়েছেন। তিনি তার প্রতিবেদনে বলেন, এর ফলে নিউইয়র্ক সিটি ৯.৬ মিলিয়ন ডলার বাড়তি আয় করতে পারবে। এই অর্থ আসবে মূলত ড্রাইভার্স লাইসেন্স করার ফিস থেকে। এছাড়াও আনডকুমেন্টেডদের ড্রাইভার্স লাইসেন্স দিলে গাড়ি বিক্রি বাড়বে, এর ফলে ইন্স্যুরেন্স কোম্পানী ও গ্যাস কোম্পানীগুলো বেশি আয় করতে পারবে। আর নিউইয়র্ক ষ্টেট এর ফলে সার্বিকভাবে ৫৭ মিলিয়ন ডলার বাড়তি আয় করতে পারবে বছরে। গত মঙ্গলবার কম্পট্রলার ষ্ট্রিংগারের প্রতিবেদনের পাশাপাশি ফিসক্যাল পলিসি ইন্সটিটিউটও এই ধরনের প্রতিবেদন দিয়েছে। কম্পট্রলার ও এফপিআইএর তথ্য মতো নিউইয়র্ক সিটির ৫ বরোতে ১৫০,০০০ আনডকুমেন্টেড ইমিগ্রান্ট ড্রাইভার্স লাইসেন্স পাওয়ার যোগ্য।
কম্পট্রলার স্কট বলেন, আমাদের জন্য এটাই জুতসই সময় যখন নিউইয়র্ক ষ্টেট তার আইন পরিবর্তন করে আনডকুমেন্টেড ইমিগ্রান্টদের ড্রাইভার্স লাইসেন্স ইস্যু করতে পারে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ