নিউইয়র্কে অভিবাসী ৪৪ লাখ, ক্যালিফোর্ণিয়ায় এক কোটি ৩ লাখ
নিউইয়র্ক : নিউইয়র্ক অঙ্গরাজ্যের মোট জনসংখ্যার ২২% হচ্ছে অভিবাসী। সারা আমেরিকায় সবচেয়ে বেশী অভিবাসী রয়েছে ক্যালিফোর্ণিয়া অঙ্গরাজ্যে। সে সংখ্যা এক কোটি ৩ লাখ। অপরদিকে, যুক্তরাষ্ট্রের জনসংখ্যার ১৩% হলেন অভিবাসী। নিউইয়র্ক রাজ্যে উদ্বাস্তুদের স্বাগত জানানোর হারও অনেক বেশী। জাতীয়ভাবে টেক্সাস এক নম্বর এবং ক্যালিফোর্নিয়া হচ্ছে দু’নম্বর। নিউইয়র্কের অবস্থান তৃতীয়।
সারা আমেরিকায় অভিবাসন সম্পর্কিত গতি-প্রকৃতির আলোকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের কম্পট্রোলার থমাস ডি-ন্যাপলিয়ো কর্তৃক এক পরিসংখ্যানে ২ নভেম্বর এ তথ্য প্রকাশ পায়। এ তথ্য অনুযায়ী, নিউইয়র্ক রাজ্যে ৪৪ লাখ অভিবাসী রয়েছে। এর ৯২% বাস করেন নিউইয়র্ক সিটিসহ লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালিতে। নিউইয়র্কে বসতি গড়া অভিবাসীর দুই-তৃতীয়াংশ এসেছেন ২০০০ সালের আগে। এর ২৭.৫% ল্যাটিন আমেরিকা, ১৭.৩% ইউরোপ, ১৬.৬% পূর্ব এশিয়া, ১০.৯% পশ্চিম এশিয়া এবং আফ্রিকা থেকে এসেছে ৪%। এই পর্যালোচনা প্রতিবেদনের উপর মন্তব্য করতে গিয়ে রাজ্য কম্পট্রোলার বলেছেন, নিউইয়র্কে বসবাসরত অভিবাসীর প্রায় সকলেই যথাযথ শিক্ষায় শিক্ষিত এবং কর্মরত।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ