নিউইয়র্কে অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকানস’র বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/2144385768912544/
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে উৎসব আমেজে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের ৪৭ বছর পূর্তি উৎসব উদযাপন করেছে অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকানস। স্থানীয় সময় ২৫ মার্চ রোববার সন্ধ্যায় বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানমালায় ছিল আলোচনা, আবৃত্তি ও সাইটেশান প্রদান।

অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকানস’র চেয়ারম্যান হাসান আলীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মামুন আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার – অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট ড. শওকত আলী, ডা. মোহাম্মদ বিল্লাহ, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আবদুস শহীদ, বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, মূলধারার নারী নেত্রী মাজেদা উদ্দিন, ডা. খালেদা বিল্লাহ প্রমুখ।
অতিথিরা ছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট কেরামত আলী, মোবাশ্বির চৌধুরী, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান চৌধুরী, আসাদুজ্জামান প্রমুখ।
মিডিয়া ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, প্রবাসনিউজ.কম সম্পাদক শামিম আহমেদ ও ঠিকানার ব্রঙ্কস ব্যুরো প্রধান ছন্দা বিনতে সুলতানা।

অনুষ্ঠানে মূলধারায় বিশেষ অবদানের জন্য মাফ মিসবাহ উদ্দীন, ড. শওকত আলী, ডা. মোহাম্মদ বিল্লাহ ও হাসান আলীকে নিউইয়র্ক স্টেট এসেম্বলী সাইটেশন প্রদান করা হয়।


শেষে স্বাধীনতার কবিতা পড়ে শোনান কবি জুলি রহমান। অর্গানাইজেশন অব বাংলাদেশী আমেরিকানস’র সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী এতে অশ নেন। অনুষ্ঠানের স্পন্সর ছিল সিদ্দিকিয়া ফাউন্ডেশন ও হাসান আলী ফাউন্ডেশন।
অনুষ্ঠানে বক্তারা আমেরিকার মূলধারার সাথে বাঙালিদের সেতুবন্ধন রচনার জন্য হাসান আলীর অবদানের কথা উল্লেখ করেন। তারা বলেন, বাংলাদেশেী প্রবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে। শিল্প সংস্কৃতিতেও বাংলাদেশীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশীরা কর্মঠ জাতি হিসেবে নিজেদের স্থান করে নিয়েছেন। বহুজাতিক সংস্কৃতির এই সমাজে বাংলাদেশী কমিউনিটি দ্রুততার সাথে এগিয়ে চলেছে। শিক্ষাসহ নানা ক্ষেত্রে নতুন প্রজন্মের জয়জয়কার।
বক্তরা প্রবাসে বাংলাদেশ নিয়ে নেগেটিভ কথা না বলে পজেটিভ বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানান। যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্যও অনুরোধ জানান।

বক্তারা বলেন, আমাদের ঈদ হলিডেসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক অর্জন হয়েছে। এঅর্জনগুলো এমনিতে আসেনি। এর জন্য আমরা দাবি তুলেছি, অনেক সংগ্রাম করেছি। অনেক সাধনার পর এগুলো পেয়েছি। আরো অনেক পথ পাড়ি দিতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মূলধারার রাজনীতিতে কমিউনিটির অবস্থানকে আরও শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে মাফ মিসবাহ উদ্দীন আমেরিকার মূলধারার সাথে বাঙালিদের প্রথম সংযোগ স্থাপনে ভূমিকার জন্য হাসান আলীর অবদানের কথা উল্লেখ করে প্রতিবছর ২৫ মার্চ অ্যাসালের স্পন্সরে হাসান আলী ডে পালনের ঘোষনা দেন।
সভাপতির বক্তব্যে হাসান আলী বলেন, মূলধারার সহযোগী সংগঠন হিসেবে তার সংগঠনটি নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরাসহ কমিউনিটির কল্যাণে কাজ করে যাবে।
https://www.facebook.com/USANewsNY/videos/2144413525576435/
https://www.facebook.com/USANewsNY/videos/2144403118910809/
https://www.facebook.com/USANewsNY/videos/2144398128911308/
https://www.facebook.com/USANewsNY/videos/2144385768912544/
https://www.facebook.com/USANewsNY/videos/2144366318914489/
https://www.facebook.com/USANewsNY/videos/2144344045583383/
https://www.facebook.com/USANewsNY/videos/2144355842248870/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!